Bengal liberty: নাকাশিপাড়ায় তৃণমূল-এর হাত থেকে পঞ্চায়েত দখল করল কংগ্রেস। হরনগর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাবে তৃণমূলকে হারিয়ে পঞ্চায়েত দখল করে তারা। এই অনাস্থা প্রস্তাবে উপস্থিত ছিলেন ১৫ জন সদস্য। নতুন প্রধান নির্বাচিত হয়েছেন কংগ্রেসের টপি মোল্লা। হরনগর গ্রাম পঞ্চায়েতের নতুন উপপ্রধান হলেন মুনমুন ঘোষ। প্রসঙ্গত, একটি খুনের ঘটনায় সম্প্রতি গ্রেফতার হয়েছেন প্রাক্তন প্রধান ফাতেমা বিবি। তিনি বর্তমানে কৃষ্ণনগর সংশোধনাগারে বিচারাধীন অবস্থায় বন্দি রয়েছেন। এই খুনের ঘটনায় নাম জড়িয়েছে তার স্বামী ও ছেলেদের। তারাও জেলে বন্দি রয়েছেন। ফাতেমা বিবি গ্রেফতার হওয়ার পরেই তার বিরুদ্ধে অনাস্থা আনে বিরোধী দল কংগ্রেস। সেই অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতেই এদিন জয়লাভ করল তারা।

নাকাশিপাড়ায় পঞ্চায়েত দখল করল কংগ্রেস
পুষ্পক ভট্টাচার্য
পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।

