Annapurna Bhandar
Annapurna Bhandar

Suvendu Adhikari: কন্যা সন্তানের নাম রাখলেন শুভেন্দু অধিকারী, খুশির হাওয়া ভাতারের বিধায়কের পরিবারে

Bengal Liberty: কন্যাসন্তানের বাবা হলেন ভাতারের বিজেপি বিধায়ক সৌমেন কার্ফা। রবিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে বিধায়কের স্ত্রী রিম্পা হাটি কার্ফা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন। এই বিশেষ দিনে শিশুর নামকরণের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতে।

Advertisement
Advertisement

নাম রাখলেন শুভেন্দু (Suvendu Adhikari) 

পরিবারের অনুরোধে বিধায়ক সৌমেন কার্ফা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিরোধী দলনেতাকে নবজাতিকার নামকরণের অনুরোধ জানান। জগন্নাথদেবের বোনের নামানুসারে তিনি শিশুটির নাম প্রস্তাব করেন ‘সুভদ্রা’। বিরোধী দলনেতার দেওয়া সেই নামেই সম্মতি জানায় কার্ফা পরিবার। সোশ্যাল মিডিয়ায় বিধায়ক জানান, “তাঁর দেওয়া নামেই আমার কন্যার নাম রাখলাম সুভদ্রা কার্ফা।”

Advertisement
Advertisement

পরিবারের আনন্দ (Suvendu Adhikari)

৩৩ বছর বয়সী বিধায়ক সৌমেন কার্ফা ভাতার কেন্দ্র থেকে প্রথমবার জয়ী হয়েই রাজনীতিতে পরিচিতি পান। বিধায়ক হওয়ার অল্পদিনের মধ্যেই পরিবারে নতুন সদস্যের আগমন এবং বিরোধী দলনেতার হাত ধরে নামকরণ হওয়ায় খুশি বিধায়ক ও তাঁর পরিবার। এই খুশির খবরে ভাতারে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ কেরল যোগের অভিযোগে সরব ঋতব্রত: ৪৪০ কোটি টাকা নিয়ে স্পেশাল অডিটের দাবি

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury