Bengal Liberty: ফুটবলের ইতিহাসে এক যুগের অবসান হল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিছুদিন আগেই লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। এবার রোনাল্ডোও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে সমর্থকদের উদ্দেশে চিঠি পড়ে নিজের অবসরের খবর জানান পর্তুগিজ এই মহাতারকা।

ভিডিওতে নিজের আইকনিক ৭ নম্বর জার্সির কথা উল্লেখ করে রোনাল্ডো বলেন, ‘জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার দিন এসে গেছে। কখনো ভাবিনি, জার্সিটি শুধু আমারই। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য ও দায়িত্ব দুটিই পেয়েছি।’ আবেগতারিত হয়ে এমনটাই জানান তিনি।
আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। ২৩২ ম্যাচে তাঁর গোল ১৪৬টি। ২০১৬ সালে পর্তুগালকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানোর কীর্তিও আছে তাঁর ঝুলিতে। বিদায়টা সুখকর হলো না ৪১ বছর বয়সী এই তারকার। বিশ্বকাপের পর প্রথম ফিফা উইন্ডোতেই রোনাল্ডোর সঙ্গে বিতর্কে জড়ান পর্তুগাল কোচ জেসুস। সেই বিতর্কের পারদ এমন পর্যায়ে পৌঁছয় যে রোনাল্ডো ন্যাশনাল ক্যাম্প ছাড়তে বাধ্য হন। ফেডারেশন সভাপতির হস্তক্ষেপেও বরফ গলেনি।
আরও খবর
পর্তুগাল কোচ হোর্হে জেসুসের সঙ্গে বিরোধের জের ধরে সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান তিনি। নরওয়ের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে একাদশে তো ছিলেনই না, বদলি হিসেবেও মাঠে নামার সুযোগ পাননি। ম্যাচ শেষে সতীর্থরা দর্শকদের অভিবাদন জানাতে গেলেও রোনালদো সরাসরি ড্রেসিংরুমে চলে যান। যদিও পরে নিজের ভুল স্বীকার করেন রোনালদো। পর্তুগিজ ফুটবল ফেডারেশনও তাকে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই নিষেধাজ্ঞার মধ্যেই জাতীয় দলকে বিদায় জানালেন অন্যতম সেরা এই ফুটবলা তারকা।


