Rohit Sharma MI Captain
Rohit Sharma MI Captain

মুম্বাই ইন্ডিয়ান্সে আবারও রোহিত যুগের সূচনা! অধিনায়কের দায়িত্বে হিটম্যানের প্রত্যাবর্তন!

Bengal Liberty : জল্পনাই সত্যি হল! দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল যে ফের একবার মুম্বাই ইন্ডিয়ান্সের দলে হিটম্যান রোহিত শর্মাকেই অধিনায়কের দায়িত্বে দেখা যাবে। রোহিত শর্মার পাশাপাশি দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য সূর্যকুমার যাদবকে কেন্দ্র করেও ক্রমশ ঘনীভূত হচ্ছিল রহস্য।

তবে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রকাশ করা হয়, যাকে ঘিরেও চলছিল জোর আলোচনা। ঠিক ৫:৪৫ মিনিটে আগামী আইপিএলে মুম্বাই দলের ব্যাটন কার হাতে থাকবে, তা নিয়েই সমর্থকদের মধ্যেও কৌতূহল সৃষ্টি হয়েছিল। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন আইপিএলে আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে হিটম্যান রোহিত শর্মাকে। আনুষ্ঠানিক ঘোষণার পরেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হল নতুন স্লোগান, ‘এবারের আইপিএল শুধুমাত্র রোহিতের!’ আবেগপ্রবণ মুহূর্তে আজ আনন্দিত সকল রোহিতের ফ্যানেরা তা বলাই বাহুল্য।

২০২৩ সালের ২৭ নভেম্বর গুজরাট টাইটানস থেকে হার্দিক পান্ডিয়াকে ট্রেড করে এনে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু বিগত তিন বছরের ব্যর্থতার পর ফের একবার রোহিতের শরণাপন্ন হতে হল দলকে। পাঁচবার আইপিএল ট্রফি জেতানোর পরেও রোহিতকে অধিনায়কের দায়িত্ব থেকে সরানো ক্রিকেটপ্রেমীরা একদমই ভালো চোখে দেখেননি, তা স্টেডিয়াম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতেও প্রমাণিত হয়েছে। এর পাশাপাশি রোহিত মুম্বাই দল ছেড়ে দেবেন, এমন জল্পনাও তৈরি হয়েছিল। তবে সবশেষে ফের একবার মুম্বাই দলের অধিনায়ক রোহিত শর্মা!

২০২৭ সালের আইপিএল ট্রফি কি রোহিতের অধিনায়কত্বে মুম্বাই ইন্ডিয়ান্স জিততে চলেছে? সপ্তমবারের জন্য ফের কি আইপিএলের শিরোপা রোহিতের মাথায় উঠবে? আইপিএল শুরুর আগেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ফিরবে কি আইপিএলে রোহিত যুগ? উত্তরের অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।