Cyclonic Storm Murasu
Cyclonic Storm Murasu

সময়ের আগেই ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সৃষ্টি বঙ্গোপসাগরে

Bengal Liberty : সম্প্রতি ‘অর্ণব’ ঘূর্ণিঝড়ের জেরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। সেই ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাত না হলেও ফের আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হল বঙ্গোপসাগরে। তার নাম মুরাসু। ভারতের মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রবিবার সকালে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে শক্তি বাড়িয়ে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এর জেরে অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় ফের প্রবল ঝড়ের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার ভোরেই অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলের কাছে পৌঁছোনোর কথা মুরাসু’র। নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী অংশ দিয়ে আছড়ে পড়বে স্থলভাগে। উপকূলে এই ঝড়ের গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ১০০-১১০ কিমি। এই মুরাসু’র জেরে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। কিন্তু এই ঝড়ের প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের উপকূল এলাকায়। মঙ্গলবারের পর আবহাওয়ার উন্নতি হবে ধীরে ধীরে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।