Baruipur police station: বিনামূল্যে মাংস না দেওয়ায় বিক্রেতার উপর হামলা! কাঠগড়ায় তৃণমূল নেতা

Bengal Liberty: 

বিনামূল্যে চাহিদামতো মাংস না দেওয়ায় এক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর, মারধর ও তোলাবাজির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য বিভাগের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের বিরুদ্ধে বারুইপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলরামপুরের বাসিন্দা রমেন সরদার।

Advertisement
Advertisement

Baruipur police station 

 

অভিযোগ সূত্রে জানা গিয়েছে, লকডাউনের সময় জয়ন্ত ভদ্রের অনুগামীরা রমেন সরদারের মাংসের দোকান থেকে বিনামূল্যে ২০ কেজি মাংস চান। বিক্রেতা রমেনবাবু সেই দাবি মানতে অস্বীকার করায় তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং তাঁদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় জয়ন্ত ভদ্রের গাড়ি চালক বিশ্বজিৎ ঘোষসহ আরও কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

 

তোলাবাজি ও ভাঙচুরের ঘটনার তদন্ত শুরু করল বারুইপুর থানার পুলিশ Baruipur police station

 

রমেন সরদারের আরও দাবি, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ না দেওয়ায় তাঁকে ও তাঁর পরিবারকে পরিকল্পিতভাবে ‘টার্গেট’ করা হয়েছিল। ঘটনার পর প্রাণভয়ে নিজের বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া থাকতে বাধ্য হন তাঁরা। সেই সময় বারুইপুর থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি; উল্টে অভিযোগ না করার জন্য তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগে জানান।

Baruipur police station
Baruipur police station

Baruipur police station 

 

সম্প্রতি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর বারুইপুর থানায় পুনরায় নতুন করে লিখিত অভিযোগ দায়ের করেন রমেন সরদার। সেই অভিযোগের ভিত্তিতেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতা জয়ন্ত ভদ্রের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ অভিষেকের ‘সেবাশ্রয়’ ক্যাম্পে নতুন বিতর্ক! মিলল চিকিৎসকের নামহীন ল্যাব রিপোর্ট

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury