Yogi Government Announces Diwali Bonanza Ahead of Elections
Yogi Government Announces Diwali Bonanza Ahead of Elections

ভোটের আগে দেওয়ালি উপহার যোগী সরকারের

বিধানসভা ভোটের আগে সরকারি কর্মীদের দেওয়ালির উপহার দিলেন উত্তর৷ প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মহার্ঘ্য ভাতা ৫ শতাংশ বাড়িয়ে ৫৮ শতাংশ থেকে ৬৩ শতাংশ করল যোগী সরকার। শনিবার এক নির্দেশিকায় এই কথা জানানো হয়েছে।

এদিন যোগী সরকারের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, চলতি বছর ১ জুলাই থেকে কার্যকর হবে নতুন হারে এই ডি এ। নভেম্বর মাসের বেতনের সঙ্গে এই ডি এ পাবেন সরকারি কর্মীরা। যোগী সরকারের তরফে জানানো হয়েছে, জুলাই থেকে অক্টোবর এই চার মাসের এরিয়রস সরাসরি হাতে পাবেন না সরকারি কর্মীরা। এই টাকা জমা হবে প্রভিডেন্ট ফাণ্ডের অ্যাকাউন্টে। জিপিএফের আওতায় যারা আছেন তাঁদের বকেয়া টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা হবে আয়কর ও সারচার্জ কেটে। পরের বছর অর্থাৎ ২০২৭ সালের ১ নভেম্বরের আগে সেই টাকা তোলা যাবে না। এনপিএসের আওতায় যারা আছেন, তাঁদের বকেয়ার ১০ শতাংশ টায়ার ১ পেনশন অ্যাকাউন্টে যাবে। সেই সঙ্গে রাজ্য সরকার নিয়োগকর্তা হিসাবে আরও ১৪ শতাংশ দেবে।

যোগী সরকারের ঘোষণা অনুযায়ী, নতুন ডিএ ঘোষণার ফলে যাদের বেতন মাসে ৩০ হাজার টাকা, তাঁরা ডিএ বাবদ ১৫০০ টাকা বাড়তি পাবেন। আগে যেখানে ডিএ বাব্দ পেতেন ১৭৪০০ টাকা, সেখানে এখন ডিএ বাবদ পাবেন ১৮৯০০ টাকা। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। এবার তার সঙ্গে সাযুজ্য রেখে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়াল যোগী সরকার। বছর ঘুরলেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে এই ডিএ বৃদ্ধি ভোটের বাক্সে কোনও প্রভাব ফেলে কিনা এখন সেটাই দেখার।

Soham Mullick
সোহম মল্লিক

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা। ডিজিটাল মাধ্যমেই সাংবাদিকতার জগতে হাতেখড়ি। বর্তমানে Bengal Liberty-র কার্যনির্বাহী সম্পাদক হিসাবে গুরুদায়িত্ব সামলাচ্ছে। খেলাধুলা নিয়ে বিশেষ আগ্রহ। পাশাপাশি, সব ধরনের খবরের খোঁজে কাটে রাত-দিন। অভিজ্ঞদের থেকে প্রতিনিয়ত শেখার আগ্রহ রয়েছে। কাজের বাইরে নেশা বলতে, সঙ্গীত চর্চা এবং ড্রামস বাজানো।