Javed Khan
Javed Khan

Javed Khan: জাভেদ খানের অফিসে নোটিস জারি করল কলকাতা পুরসভা

বেঙ্গল লিবার্টি , কলকাতা;

কসবার বিধায়ক জাভেদ খানের অফিসে এবার নোটিস দিলো কলকাতা পুরসভা। সত্বর পুরোনো কাগজপত্র জমা দেওয়ার নোটিশ দিয়েছে পুরসভা। তবে এই বিষয়ে জাভেদ খান জানিয়েছেন, তার অফিস বহু পুরোনো এবং তার অফিসে সকল বৈধ কাগজপত্র আছে। রবিবার দুপুরে জাভেদ খানের অফিসে নোটিশ লাগিয়ে দেয় কলকাতা পুরসভা।

Javed Khan
Javed Khan

পরপর ভাঙছে বহুতল

রবিবার সকালে বেলেঘাটা, কসবা, তিলজলা সহ বহু এলাকার অবৈধ বহুতল ভেঙে ফেলা হয়। আজ, সকাল থেকেই বিভিন্ন জায়গায় চলে বুলডোজার অ্যাকশন। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের উপস্থিত থাকাকালীন, কসবার ৫ তলা বাড়ি ভেঙে ফেলা হয়।

ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ” কোন অবৈধ নির্মান, সিন্ডিকেট চলবে না। সমস্ত রকম অবৈধ বাড়ি, বহুতল ভেঙে ফেলা হবে।” সেই মতোই রবিবার বুলডোজার পৌঁছে যায় অবৈধ বাড়িগুলিতে। বাড়ি ভাঙ্গার কাজ চলে পুরো দিন জুড়ে। সকল অবৈধ বহুতল নির্মাণের পিছনের সোনা পাপ্পুর হাত আছে। বর্তমানে সে জেলে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury