Suvendu Adhikari
Suvendu Adhikari

Suvendu Adhikari : ভিআইপি সংস্কৃতিতে ইতি! ভাইরাল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়ের ভিডিও

Bengal Liberty

এক সময় মুখ্যমন্ত্রীর(Suvendu Adhikari) কনভয় মানেই ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যাম, ‘নো এন্ট্রি’ আর সাধারণ মানুষের চরম ভোগান্তি-এমনই অভিযোগ ছিল পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে। শুধু কি পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তাঁর ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যাওয়ার আগে ট্রাফিক ছিল নিত্য দিনের ঘটনা। তবে সরকার বদলেছে! বদলেছে নিয়ম! বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী বলেছিলেন, কোনোভাবেই তাঁর কনভয়ের জন্য সাধারণ মানুষকে সমস্যায় না পড়তে হয়। এবার তাঁর কথার প্রতিফলন ফুটে উঠল! একটি ভিডিওতে দেখা যায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় কোনও যানবাহন না থামিয়েই পাশ দিয়ে চলে যাচ্ছে। এই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়।

Advertisement
Advertisement

ভাইরাল ভিডিওতেই উঠে এল বদলের দাবি(Suvendu Adhikari)

সাম্প্রতিক একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় স্বাভাবিক ট্রাফিকের মধ্যেই পাশ দিয়ে চলে যাচ্ছে। রাস্তা আটকে দেওয়া হয়নি, যান চলাচলও বন্ধ করা হয়নি। ভিডিওটি পোস্ট করে এক লরি চালক বলেন, পূর্বতন সরকারের আমলে মুখ্যমন্ত্রী বেরোলেই চারদিকে ‘নো এন্ট্রি’ হয়ে যেত। তাঁর কথায়, “তখন একটা মাছিও গলতে পারত না।” বর্তমান পরিস্থিতির প্রশংসা করে তিনি জানান, এখন আর সাধারণ মানুষকে মুখ্যমন্ত্রীর কনভয়ের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, তাঁর কনভয়ের জন্য যেন সাধারণ মানুষের অসুবিধা না হয়। এমনকি ট্রাফিক সিগন্যাল ভেঙেও কনভয় পার করানো যাবে না বলেও নির্দেশ দেন তিনি।

ভিআইপি সংস্কৃতি এখন অতীত(Suvendu Adhikari)

ক্ষমতায় আসার পরেই একের পর এক পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার পাশাপাশি একাধিক জনমুখি পদক্ষেপ করেছেন তিনি। সকলকে আইন মেনে চলার বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী হয়ে তিনিও যে আইন মেনেই চলবেন সেই বার্তাও দিয়েছেন। পুলিশকে তিনি নির্দেশ দিয়েছেন ট্র্যাফিক সিগন্যাল ভেঙে মুখ্যমন্ত্রীর কনভয়ও পার করানো যাবে না। মুখ্যমন্ত্রী চান যেন কোনোভাবেই তাঁর কনভয়ের জন্য সাধারণ মানুষকে সমস্যায় না পড়তে হয়। এবার সেই ছবিই তুলে ধরলেন এক লরির চালক। পাশ দিয়ে বেরিয়ে যাওয়া মুখ্যমন্ত্রীর কনভয়ের ভিডিও পোস্ট করে বর্তমান সরকার এবং মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ জানান তিনি। ইতিমধ্যেই রাতারাতি ভাইরাল সেই ভিডিওই।

Suvendu Adhikari
Suvendu Adhikari

বিরোধীদের দাবি, তৃণমূল সরকারের আমলে ভিআইপি সংস্কৃতি সাধারণ মানুষের দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা রাস্তা আটকে রাখা, যান চলাচল বন্ধ করে দেওয়া এবং সাধারণ মানুষের সময়ের কোনও মূল্য না দেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠেছে। এমনকি জরুরি পরিষেবার গাড়িও বাধার মুখে পড়ার অভিযোগ সামনে এসেছিল। অন্যদিকে, বর্তমান বিজেপি সরকার দাবি করছে, প্রশাসন এখন আইন মেনেই চলছে এবং মুখ্যমন্ত্রীও সেই একই নিয়মের আওতায় রয়েছেন। ভাইরাল হওয়া লরি চালকের ভিডিওকে সামনে রেখে বিজেপি সমর্থকরা দাবি করছেন, এটাই পশ্চিমবঙ্গে ভিআইপি সংস্কৃতির অবসানের বাস্তব ছবি।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury