Blood Bank: ব্লাড ব্যাঙ্ক নিয়ে কড়া রাজ্য! ৭১টিকে রক্ত সংগ্রহের অনুমতি

Bengal Liberty

ব্লাড ব্যাঙ্কের প্রসঙ্গে শারদ্বত জানান, রাজ্যে মোট ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক রয়েছে (Blood Bank)। এর মধ্যে হেল্‌থ পয়েন্ট ও লাইফকেয়ার—এই দু’টি বাদে বাকি ৭১টি ব্লাড ব্যাঙ্ককে রক্ত সংগ্রহের ছাড়পত্র দেওয়া হয়েছে। ওই দুই ব্লাড ব্যাঙ্কের কর্তৃপক্ষ রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই মামলায় শুক্রবার আদালতে একটি শ্বেতপত্র জমা দেওয়ার কথা রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

নজরে সরকারি ব্লাড ব্যাঙ্ক

এ দিকে, কোনও মেডিক্যাল কলেজের পড়ুয়া যাতে রক্তদান শিবিরে অংশ নিতে না-যান, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। এর পরেও কোনও পড়ুয়াকে রক্তদান শিবিরে পাওয়া গেলে প্রথমে তাঁকে সতর্ক করা হবে। পরবর্তী ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে।

Advertisement
Advertisement

এ ছাড়াও, ব্লাড ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য ও নিয়মাবলি নিয়ে একটি উন্নত মানের মোবাইল অ্যাপ তৈরি করছে রাজ্য সরকার। ওই অ্যাপে রক্তদানের নিয়ম এবং রক্তগ্রহণের প্রক্রিয়া-সহ যাবতীয় তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হবে। শুধু ব্লাড ব্যাঙ্ক নয়, মিড-ডে মিল এবং হাসপাতালগুলিতে রোগীদের দেওয়া খাবারের মানও নিয়মিত পরীক্ষা করা হচ্ছে বলে জানান শারদ্বত।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury