Gen Z Protest: নবান্নের দুয়ারে মন্দিরতলায় ধর্না এবার বঞ্চিত জেন জিদের

Bengal Liberty

জেন জিদের আন্দোলন এবার নবান্নের দোরগোড়ায় (Gen Z Protest)। নিয়োগ ও ন্যায্য দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসা বঞ্চিত জেন জিদের সংগঠন পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ আগামী ২রা ও ৩রা সেপ্টেম্বর, বুধ ও বৃহস্পতিবার মন্দিরতলায়, নবান্নের দুয়ারে, ধর্না কর্মসূচির ডাক দিয়েছে।

নবান্নের দোরগোড়ায় জেন জি

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারাদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষা ও বঞ্চনার অবসান ঘটিয়ে নিয়োগের দাবিতে, ন্যায্য অধিকার ও স্থায়ী সমাধানের দাবিতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে এই কর্মসূচি পালন করা হবে বলে আয়োজকদের দাবি। তাঁরা এও দাবী করেন মাননীয় মুখ্যমন্ত্রীর সহিত সাক্ষাতে নবান্নের সভাঘরে প্রতিনিধিদলের বৈঠকের মাধ্যমে স্থায়ী সমাধান করতে হবে।

Advertisement
Advertisement

এই কর্মসূচিতে প্রায় ১০,০০০ বঞ্চিত জেন জিদের উপস্থিতির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁদের বক্তব্য, বৃহৎ সংখ্যায় বঞ্চিতদের উপস্থিতির মাধ্যমে সরকারের কাছে তাঁদের দাবির কথা আরও জোরালোভাবে তুলে ধরাই কর্মসূচির মূল উদ্দেশ্য।

আয়োজকদের আবেদন, বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারাদের পরিবারের সদস্যদের পাশাপাশি সহমর্মী নাগরিকরাও যেন এই কর্মসূচিতে পাশে থাকেন। পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের অন্যতম আহ্বায়ক শুভদীপ ভৌমিক বলেন “তৎকালীন সময়ে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে বিভিন্ন জায়গায় বৈঠক হয়েছে আন্দোলনের রূপরেখা নিয়ে, এখন আমরা মুখ্যমন্ত্রীর সহিত নবান্নে বৈঠকের মাধ্যমে স্থায়ী সমাধানের জন্যই সরকারের দৃষ্টিগোচরে আনতেই এই ধর্ণা কর্মসূচী, জেন জিদের অধিকার আদায়ের এই আন্দোলন আরো বৃহত্তর হবে “।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury