Ritabrata Banerjee
Ritabrata Banerjee

LOP Ritabrata Banerjee : মমতাকে টপকে বাজেট-সমালোচনায় ঋতব্রত!

Bengal Liberty : ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর বঙ্গ রাজনীতির সমীকরণ যে আমূল বদলে গিয়েছে, এবারের বাজেট অধিবেশনেই তার স্পষ্ট প্রমাণ মিলল (LOP Ritabrata Banerjee)। বিজেপির বাজেট পেশের পর প্রথা অনুযায়ী ময়দানে নামার কথা প্রধান বিরোধী শিবিরের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর শিবিরের প্রত্যেককে টপকে বিধানসভায় সরকারের প্রথম গঠনমূলক সমালোচনা করে প্রকৃত বিরোধীর জায়গাটি ছিনিয়ে নিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘তৃণমূল’ (LOP Ritabrata Banerjee)।

LOP Ritabrata Banerjee
LOP Ritabrata Banerjee

প্রথম প্রতিক্রিয়া ঋতব্রতর (LOP Ritabrata Banerjee)

বাজেট পেশের পর তার চুলচেরা বিশ্লেষণ করে ভালো-মন্দের খতিয়ান তুলে ধরাই বিরোধীদের চিরাচরিত দস্তুর। গত ফেব্রুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তীকালীন বাজেটের কড়া সমালোচনা করেছিলেন সে সময়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বাজেটের সমালোচনা করে বুঝিয়ে দিলেন, প্রকৃত বিরোধী পরিসর তাঁদেরই দখলে। তিনিই ‘আসল তৃণমূল’-এর বিরোধী দলনেতা। তিনি বলেন, “আমরা অন্ধ বিরোধিতা করব না। ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত, এটা সময়ের দাবি ছিল। চা বাগানের জন্য নেওয়া সিদ্ধান্তও প্রশংসনীয়। তবে বেশ কিছু বিষয়ে আমাদের তীব্র আপত্তি রয়েছে, যা বাজেট আলোচনার দিন আমরা বিস্তারিতভাবে তুলে ধরব।”

দলনেতা যখন ভারসাম্য বজায় রেখে গঠনমূলক সমালোচনার পথে হেঁটেছেন, তখন বাজেটের একটি বিশেষ দিক নিয়ে সরকারের বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন ‘আসল তৃণমূল’-এর মুখ্য সচেতক আখরুজ্জামান। তাঁর নিশানায় মূলত সংখ্যালঘু খাতে অর্থ বরাদ্দ ব্যাপক হ্রাসের বিষয়টি। পরিসংখ্যান তুলে ধরে ক্ষুব্ধ আখরুজ্জামানের অভিযোগ, “এই বাজেটে সুকৌশলে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কোণঠাসা করা হয়েছে। আগেরবার সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য ৫ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ ছিল, এবার তা অর্ধেকেরও বেশি কমিয়ে মাত্র ২ হাজার ৭১০ কোটিতে নামিয়ে আনা হয়েছে। পিছিয়ে পড়া মানুষদের প্রতি এই বিমাতৃসুলভ আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Mamata Removed: সভানেত্রীর পদ থেকে অপসারিত মমতা

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury