Mamata Removed
Bengal Liberty :
সোমবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুগামীরা (Mamata Removed)। দলের ইতিহাসে এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলো। কলকাতার নোভোটেল হোটেলে আয়োজিত এক বৈঠকে দলের ৬০ জন বিধায়ক এবং কলকাতা পুরসভার অন্তত ৭০ জন কাউন্সিলর অংশ নেন। বৈঠকেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়।

মমতার অপসারণ, অরূপ রায়ের উত্থান Mamata Removed
বৈঠক শুরু হওয়ার মাত্র ২০ মিনিটের মধ্যেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। প্রথম দফায় ১০ জন সদস্যের নাম ঘোষণা করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন অরূপ রায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, বিপ্লব মিত্র, আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, সন্দীপন সাহা, রথিন ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ। এরপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অরূপ রায়কে দলের চেয়ারম্যান করার প্রস্তাব দেন, যা বৈঠকে উপস্থিত সদস্যদের সমর্থনে গৃহীত হয়।

নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদাধিকারীরা
বৈঠকে দলের নতুন রাজ্য সভাপতি এবং তিনজন সহ-সভাপতির নামও ঘোষণা করা হয়। রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে। সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অরূপ বিশ্বাস, রথিন ঘোষ এবং সাবিনা ইয়াসমিন।
দলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান এবং সন্দীপন সাহা। এছাড়া, নতুন রাজ্য কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব সামলাবেন রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান।


