Bengal Liberty
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার (Mamata Banerjee)। মৃতার নাম বৃষ্টি মুখোপাধ্যায় (২৮)। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর মামাতো ভাই তৃণমূল নেতা নীহার মুখোপাধ্যায়ের মেয়ে। মঙ্গলবার সকালে রামপুরহাট থানার কুসুম্বা গ্রামের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

রামপুরহাটে চাঞ্চল্য
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বৃষ্টি। স্বামীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলাও চলছিল। এক সন্তান ও ছিল তার।বোলপুর হাইস্কুলে তৃতীয় শ্রেণির কর্মী হিসেবে কাজ করতেন বৃষ্টি। প্রায় বছরখানেক আগে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর চাকরি চলে যায়। বেআইনিভাবে নিযুক্ত কর্মীদের প্রকাশিত তালিকায় বৃষ্টি মুখোপাধ্যায়ের নামও ছিল। চাকরি হারানোর পর থেকেই তিনি মানসিকভাবে বিধস্ত ছিলেন তিনি। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ কুসুম্বা গ্রামের বাড়ির দোতলার একটি ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে রামপুরহাট থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে।
আরও খবর
গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী বৃষ্টি। তবে ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন, তা এখনও অস্পষ্ট। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার কারণ জানা যাবে।


