Bengal Liberty: পঞ্চায়েত নির্বাচনের আগে বামেদের সঙ্গে জোট ছিন্ন করে বাংলার রাজনীতিতে একক শক্তি হিসেবে আত্মপ্রকাশের পথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF। সূত্রের খবর, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নিজেদের সাংগঠনিক শক্তি বাড়িয়ে স্বাধীন রাজনৈতিক দল হিসেবে পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে নওশাদ সিদ্দিকীর দল (Nawsad Siddique)।

এই জল্পনার কেন্দ্রে রয়েছে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আগেই কানাঘুষো শোনা গিয়েছিল, রেজিনগরে প্রার্থী দিতে পারেন নওশাদ সিদ্দিকী। এবার সেই জল্পনাই বাস্তবায়নের পথে বলে দাবি সূত্রের (Nawsad Siddique)। বামেদের সঙ্গে আসন সমঝোতা না করে একাধিক এলাকায় নিজেদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে ISF-এর। মূলত পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে পঞ্চায়েত এলাকাগুলিতে নিজেদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছে ISF।

অন্যদিকে, ভাঙড়ের রাজনীতিতেও আরাবুল ইসলামের পদত্যাগের ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ISF। ISF সমর্থকদের একাংশের অভিযোগ, আরাবুল ইসলাম অতীতে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা ছিলেন এবং ব্যক্তিস্বার্থে ISF-এর সঙ্গে যুক্ত হয়েছিলেন। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে তাঁর উপস্থিতিকে অনেকে কার্যত ‘ঘরোয়া ওয়াপসি’ হিসেবেও দেখছেন।
আরও খবর
ভাঙড়কে দুর্নীতিমুক্ত করার কথা বলছেন নওশাদ সিদ্দিকী। সেই অবস্থান থেকেই আরাবুল ইসলামের পদত্যাগকে ISF-এর ভবিষ্যৎ রাজনীতির জন্য ইতিবাচক বলেই মনে করছেন দলের সমর্থকদের একাংশ (Nawsad Siddique)। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপাতত দলকে পঞ্চায়েত স্তরে মজবুত করাই লক্ষ্য হিসেবে স্থির করেছেন ISF-এর শীর্ষ নেতৃত্ব।
আরো পড়ুন:-
https://bengalliberty.com/2026/08/26/mamata-banerjee-61/


