Bengal Liberty
নিয়োগ দুর্নীতি মামলায় বড় মোড় (Recruitment Scam)। আদালতের কাছে রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছে তৎকালীন দুই প্রোগ্রাম অফিসার পর্ণা বসু এবং সমরজিৎ আচার্য। ফলে মামলার নেপথ্যে আরও গোপনীয় তথ্য সামনে আসার সম্ভবনা তৈরি হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই তাদের বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে।

কলকাতার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তৎকালীন ডেটা এন্ট্রি অপারেটর পর্ণা এবং সমরজিৎ তাদের বয়ানে নিয়োগ দুর্নীতি সম্পর্কিত একাধিক তথ্য তুলে তুলে ধরতে চেয়েছেন। বিশেষ করে দুর্নীতির সঙ্গে কারা যুক্ত ছিলেন, কীভাবে গোটা প্রক্রিয়া চলত এবং তাঁদের কাছে থাকা তথ্য-প্রমাণ, কীভাবে ও কার কার নির্দেশে ওএমআর(OMR) শিট বিকৃত করা হয়েছিল, সকল প্রশ্নের উত্তর সামনে আসার সম্ভবনা তৈরি হয়েছে। তবে রাজসাক্ষী হওয়ার আবেদনের ক্ষেত্রে আদালতের অন্যতম শর্ত, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তাঁরা যা জানেন, তার সম্পূর্ণ তথ্য তদন্তকারী সংস্থাকে জানাতে হবে। এছাড়া এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে কীভাবে দুর্নীতি চালানো হয়েছিল, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তাঁরা দিতে প্রস্তুত।
আরও খবর

বয়ান খতিয়ে দেখবে CBI Recruitment Scam
পর্ণা বসু এবং সমরজিতের বয়ান রেকর্ড করার পর তাঁরা দুর্নীতি সম্পর্কে কতটা গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য তথ্য দিয়েছেন, তা খতিয়ে দেখবে সিবিআই। তাদের বয়ানে নতুন কোনও নাম, নথি বা দুর্নীতির পদ্ধতি সংক্রান্ত তথ্য উঠে আসে কি না, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। বিশেষ করে SSC নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত ইতিমধ্যেই একাধিক স্তরে পৌঁছেছে। তবে তদন্তের স্বার্থে এবং দুর্নীতির শিকড়ে পৌঁছাতে সিবিআই-ও এই অভিযুক্তদের রাজসাক্ষী করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে।

তবে সমরজিৎ এবং পর্নার রাজসাক্ষী হওয়ার আবেদন নিয়ে এসপি সিনহা, সুবেরেশ ভট্টাচার্যে, নীলেদ্রীদের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বলেন, সিবিআইয়ের চার্জশিটে এই দু’জনই অভিযুক্ত। এবার তাঁরা রাজসাক্ষী হতে চায়ছে তাতে বোঝা যাচ্ছে সিবিআইয়ের হাতে বিশেষ তথ্যপ্রমাণ নেই। আইনজীবীদের মতে, যদি আদালত এবং সিবিআই এই আবেদন মঞ্জুর করে, তবে এই মামলার মোড় সম্পূর্ণ ঘুরে যেতে পারে। তৎকালীন অনেক উচ্চপদস্থ আধিকারিক ও প্রভাবশালী নেতাদের ভূমিকা সরাসরি সামনে চলে আসবে।


