Sumit Roy
Sumit Roy

Sumit Roy : ফের ভবানী ভবনে সুমিত রায়, সুজয়-সুমিতকে মুখোমুখি জেরার সম্ভাবনা

Bengal Liberty : শালবনি জমি-সংক্রান্ত প্রতারণার মামলায় ফের সিআইডির জেরার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় (Sumit Roy)। বুধবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরও বেশ কিছু প্রশ্নের উত্তর এবং তথ্যের সত্যতা নিয়ে সন্তুষ্ট হতে পারেনি তদন্তকারী সংস্থা। সেই কারণেই বৃহস্পতিবার ফের তাঁকে ভবানী ভবনে তলব করা হয়। নির্ধারিত সময়েই এ দিন সিআইডির দফতরে হাজির হন সুমিত। একই সঙ্গে সরকারি চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে ডেবরার প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকেও ভবানী ভবনে আনা হয়েছে। ফলে দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে তদন্ত সূত্রে ইঙ্গিত মিলেছে (Sumit Roy)।

Sumit Roy
Sumit Roy

আর্থিক লেনদেন ও নথি নিয়ে সিআইডির নজর (Sumit Roy)

সিআইডি সূত্রে খবর, শালবনির জমি-সংক্রান্ত মামলায় আর্থিক লেনদেন এবং ভুয়ো নথি তৈরির ঘটনায় সুমিত রায়ের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। বুধবারের জিজ্ঞাসাবাদে একাধিক বিষয়ে তাঁর বক্তব্য যাচাই করা হয়। তদন্তকারীরা বেশ কিছু তথ্যের সত্যতাও খতিয়ে দেখছেন। জিজ্ঞাসাবাদের পুরো পর্ব ভিডিয়ো রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। গত শনিবার থেকেই সুমিত রায়কে টানা জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য বরাবরই ভিত্তিহীন বলে দাবি করে এসেছেন তিনি। এ দিকে, বুধবার রাতে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে ডেবরার প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে ভবানী ভবনে নিয়ে আসে পুলিশ। সেই সূত্রেই বৃহস্পতিবার সুমিত রায়ের সঙ্গে তাঁর মুখোমুখি জেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

Advertisement
Advertisement

গ্রেফতারিতে স্থগিতাদেশ, তবুও লাগাতার তলব (Sumit Roy)

সুমিত রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলা বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। আদালত ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, তদন্তে সহযোগিতা করার শর্তে তাঁর গ্রেফতারে সাময়িক স্থগিতাদেশ এবং আগাম জামিন রয়েছে। তবে তদন্তের স্বার্থে তাঁকে নিয়মিত জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। অন্যদিকে, সিআইডির লাগাতার তলবকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। সুমিতের ঘনিষ্ঠদের অভিযোগ, তদন্তের নামে তাঁকে বার বার ডেকে রাজনৈতিক ভাবে হেনস্থা করা হচ্ছে। যদিও তদন্তকারীদের বক্তব্য, মামলার প্রকৃত তথ্য সামনে আনতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুজয় হাজরা ও সুমিত রায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হলে চাকরি-সংক্রান্ত অভিযোগ এবং শালবনি জমি মামলার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা আরও স্পষ্ট হতে পারে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/13/abhishek-banerjee-75/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury