Taratala news update
Taratala news update

Taratala news: তারাতলা বহুতল দুর্ঘটনা! ১৫ আগস্ট পর্যন্ত বহাল নির্মাণে নিষেধাজ্ঞা

Bengal Liberty

তারাতলায় বহুতলের ভেঙে পড়ার ঘটনায় প্রসঙ্গে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি পুনর্গঠন করল রাজ্য সরকার (Taratala news)। শুক্রবার মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের নির্দেশিকা জারি করেছেন। তিনি জানিয়েছেন, পুনর্গঠিত কমিটির চেয়ারপার্সন করা হয়েছে গণপূর্ত দফতরের সচিব অন্তরা আচার্যকে। কমিটিতে রাখা হয়েছে নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর, দুর্যোগ ব্যবস্থাপনা দফতর, কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, শ্রম দফতর, গণপূর্ত দফতর, দমকল, রাইটস, আইআরকন এবং আইআইটি খড়গপুরের প্রতিনিধিদের। তারাতলা দুর্ঘটনার কারণ, নির্মাণের গুণগত মান, নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না এবং কোনও গাফিলতি বা দায় ছিল কি না, সমস্ত বিষয় খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে।

Taratarla news
Taratarla news

তারাতলা দুর্ঘটনার পর রাজ্যে বহুতল নির্মাণে সাময়িক নিষেধাজ্ঞার মেয়াদও বেড়েছে। মুখ্যসচিবের নির্দেশ অনুযায়ী, জি+৫ বা তার বেশি উচ্চতার আবাসিক, বাণিজ্যিক, প্রাতিষ্ঠানিক সহ সব ধরনের বহুতল নির্মাণ প্রকল্পে কাজ আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। তবে আগে এই নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত ছিল, তা বর্ধিত হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, সাইট পরিদর্শন, নির্মাণের গুণগত মানের পর্যালোচনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। জনস্বার্থ এবং নির্মাণ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury