TMC Fund Scam
TMC Fund Scam

TMC Fund Scam: তৃণমূলের তহবিলের ১৬০ কোটি টাকার গরমিল, ইডির তলব বিমান সংস্থার দুই ডিরেক্টরকে

Bengal Liberty: তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিলের বিপুল পরিমাণ অর্থ লেনদেন ও আর্থিক অনিয়মের অভিযোগে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ‘কেয়ারওয়েল এভিয়েশন’ (Carewell Aviation) নামে একটি সংস্থায় প্রায় ১৬০ কোটি টাকা পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement

তদন্তের মূল বিষয়বস্তু (TMC Fund Scam)

মূল ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করে ইডি ১৬৪ কোটি টাকার বিশাল অংকের গরমিল খুঁজে পেয়েছে বলে দাবি। অভিযোগ, দলীয় তহবিল থেকে পাঠানো ১৬০ কোটি টাকার মধ্যে প্রায় ১১২ কোটি টাকা খরচ করে একটি ‘এমব্রেয়ার লিগ্যাসি ৬০০’ বিমান এবং একটি ‘অগুস্টা’ হেলিকপ্টার কেনা হয়েছিল। পরবর্তীতে এই বিমান ও হেলিকপ্টারগুলিই তৃণমূল নেতাদের প্রয়োজনে ভাড়ায় ব্যবহার করা হত,  এই সন্দেহজনক লেনদেনের তদন্তে কেয়ারওয়েল এভিয়েশনের দুই ডিরেক্টর, পবন কুমার জাজু ও রমেশ কুমার জাজুকে তলব করেছিল ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে তাঁরা হাজিরা দিয়েছেন এবং ইডি আধিকারিকরা তাঁদের বয়ান রেকর্ড করছেন।

Advertisement
Advertisement

তৃণমূলের অন্দরে অস্থিরতা (TMC Fund Scam)

উল্লেখ্য যে, দলের বর্তমান অস্থির পরিস্থিতির কথা মাথায় রেখে কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস আগেই ব্যাঙ্কের কাছে দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন। ইডি ইতিমধ্যে তৃণমূলের সাথে যুক্ত ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের সন্ধানে ব্যাঙ্কগুলিকে চিঠি দিয়েছে এবং প্রয়োজনে বেশ কিছু অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু করেছে।

তৃণমূলের ১০ জন বিধায়কের আর্থিক অনিয়মের অভিযোগ থেকে শুরু হওয়া এই তদন্ত এখন চাটার্ড বিমান ও হেলিকপ্টার সংক্রান্ত আর্থিক লেনদেনের গভীরে পৌঁছেছে। দলের এই বিপুল পরিমাণ টাকা কীভাবে এবং কোন উদ্দেশ্যে লেনদেন করা হয়েছিল, তা নিয়েই এখন জোর তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।

আরও পড়ুনঃ বিধানসভায় বিরল মানবিক মুহূর্ত: বক্তব্য শেষে রত্না দেবনাথের কাছে শুভেন্দু অধিকারী

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury