West Bengal Budget
West Bengal Budget

West Bengal Budget: চা শ্রমিকদের জন্য সুখবর! উত্তরবঙ্গ উন্নয়নে বিশেষ ঘোষণা অর্থমন্ত্রীর

Bengal Liberty:

আজ ঐতিহাসিক রাজ্য বাজেট পেশ। স্বাধীনতার পর প্রথম পশ্চিমবঙ্গের বিধানসভায় বাজেট পেশ করছে বিজেপি সরকার (West Bengal Budget)। আজ, বিধানসভায় বাজেট পেস করছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ক্ষমতায় আসার পর এই প্রথম বাজেটের মাধ্যমে আগামী দিনের উন্নয়ন-রূপরেখা, জনকল্যাণমূলক প্রকল্প এবং অর্থনৈতিক অগ্রাধিকারের ছবি তুলে ধরছেন রাজ্য সরকার। অধিবাসী সম্প্রদায়ের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে ঝাড়গ্রামে ১৫০ কোটি টাকা খরচ করে আদিবাসী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা ঘোষণা করলেন রাজ্য সরকার। এই আর্থিক বছরে বরাদ্দ হল ১০ কোটি টাকা।

West Bengal Budget
West Bengal Budget

উত্তরবঙ্গ উন্নয়ন West Bengal Budget

চা শ্রমিক ইউনিয়ন বোর্ড প্রতিষ্ঠার প্রস্তাব আনলেন রাজ্য সরকার। এই বোর্ডটি চা বাগানের শ্রমিকদের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প ও সুযোগ সুবিধা প্রদান করবে। রাজ্য সরকার ভারত সরকারের সাহায্যে চা শ্রমিক প্রসার যোজনা চালু করবে। ওয়েস্ট বেঙ্গল টি ট্যুরিজম পলিসি অনুযায়ী, চা-বাগানের ৩০ শতাংশ জমি বাণিজ্যিক কাজে ব্যবহারের অনুমতি দেওয়ার কথা ঘোষণা করলো রাজ্য সরকার।

চা-বাগান শ্রমিক এবং চা-বাগান এলাকার অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নমূলক কাজে নজর দেওয়া প্রয়োজন। চা-বাগান এলাকায় পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ বিশেষ ভাবে প্রয়োজন। রাজ্য সরকারের বাজেট অনুযায়ী, চা-বাগানগুলি বাণিজ্যিক কাজে জমি ব্যবহার করতে পারবে। পাশাপাশি কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হবে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury