কেরলে Gangrape
Bengal liberty: ইন্ডিয়া জোটের সদস্য বাম রাজ্যেও সুরক্ষিত নন মহিলারা। কেরলে কাজ করতে গিয়ে গণধর্ষণের (Gangrape) শিকার হতে হ’ল মহেশতলার নাবালিকাকে।
(Gangrape) কি হয়েছিল?
রাজ্যে কাজ নেই। ফলে, এক আকাশ স্বপ্ন নিয়ে কর্মসংস্থানের খোঁজে কলকাতা ছেড়ে বাম শাসিত কেরলে গিয়েছিল মহেশতলার বছর ১৭ বয়সী এক নাবালিকা। তারপরই অন্ধকার নেমে এলো তাঁর জীবনে। অভিযোগ, ১৮ আগস্ট ওই নাবালিকা গণধর্ষনের শিকার হন। এরপর তাকে কোনও রকমের উদ্ধার করে কেরলেরই একটি হোমে রাখা হয়েছে বলে খবর।

কেরলের একটি শপিং মলে কর্মরত ছিলেন ওই নাবালিকা। সেখানেই পরিবার নিয়ে থাকতেন তিনি। ঘটনার দিন শারীরিক অসুস্থতা অনুভব করায় বাড়ি ফিরছিলেন ওই নাবালিকা। তখনই বাম শাসিত কেরলের ভরা রাস্তা থেকে একদল দুষ্কৃতী ওই নাবালিকাকে তুলে নিয়ে যায়। এরপর পাশবিক অত্যাচার চলে তাঁর ওপর।
শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর আপাতত তাঁকে কেরলেরই একটি হোমে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত গ্রেফতারের কোনও তথ্য সামনে আসেনি।
