election commission
Bengal liberty: ৪ জন নির্বাচনী আধিকারিকের সাসপেন্ডের ঘটনার পর কড়া নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের। এসআইআর(SIR) প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কর্তব্যে খামতি দেখা গেলে কারাদণ্ড পর্যন্ত হতে পারে। এসআইআর(SIR) শুরু হওয়ার এমনটাই নির্দেশিকা জারি করল ইলেকশন কমিশন।

কী রয়েছে ইলেকশন কমিশনের সেই নির্দেশিকায়?(election commission)
ইআরও(ERO) এবং এআইআরওদের(AERO) কাঁধেই নির্বাচনের তালিকা প্রস্তুত ও সংশোধনের দায়িত্ব থাকবে। তাঁরা ছাড়া এই কাজ অন্য কেউ করতে পারবে না। সাফ জানিয়ে দিল ইলেকশন কমিশন। বিশেষ করে ইআরওনেটের (ERONet) লগইন আইডি এবং ওটিপি অন্য কাউকে না-জানানোর নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন দফতর।
শুধুমাত্র কয়েকটি বিভাগের সরকারি কর্মচারীদের ওপরেই ডাটা এন্ট্রি অপারেট করার দায়িত্ব থাকবে। এছাড়া নির্দেশিকায় আধিকারিকদের দায়িত্ব অবহেলার অপরাধে কারাদণ্ড এবং জরিমানার মতো শাস্তির কথা উল্লেখ রয়েছে।
