birbhum incident
Bengal liberty: শুক্রবার বীরভূমের খাদানে ধসের জেরে মৃত ৬ শ্রমিক। বীরভূম জেলার নলহাটি পাথর শিল্পাঞ্চল এলাকায় ঘটনাটি ঘটেছে। আহত ও নিহতের সংখ্যা বাড়তে বলেই অনুমান করা হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর,
এ দিন দুপুর বেলায় খাদানে ধস নামে।দুর্ঘটনাটি ঘটার সময় শ্রমিকরা খাদানে পাথর তোলার কাজ করছিল। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর উদ্ধার কাজ শুরু হয়। এখনও অনেকে চাপা পড়ে রয়েছে বলেই খবর। ইতিমধ্যেই আক্রান্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে প্রশাসন। কীভাবে এই ঘটনাটি ঘটল তা খতিয়ে হবে জানানো হয়েছে।
