jadavpur university
Bengal Liberty: ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যু। নিরাপত্তা কোথায়? প্রশ্ন উঠতে শুরু করেছে শিক্ষামহলে। তবে কি রাজ্যের ফাইভস্টার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেলে প্রাণ হারাতে হবে? এই প্রশ্নই মাথাচারা দিতে শুরু করেছে।
রাত ১০. ২০ নাগাদ তরুণীকে ক্যাম্পাসের ঝিলে ভাসতে দেখা যায়

বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনের ঝিল থেকে উদ্ধার হয়েছে মৃত ছাত্রীর দেহ। এরপর দ্রুত তরুণীকে বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাতেও প্রাণরক্ষা হয়নি ওই তরুণীর। হাসপাতালে পৌঁছলে তরুণীকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।
সংবাদ মাধ্যম সূত্রের খবর, সেদিনই নাকি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান চলছিল। রাত ৮ পর্যন্ত অনুষ্ঠান চলার অনুমতি ছিল। কিন্তু তারপরেও ওই অনুষ্ঠান চলছিল বলে শোনা গিয়েছে পড়ুয়াদের মুখ থেকে। অন্যদিকে, রাত ১০. ২০ নাগাদ তরুণীকে ক্যাম্পাসের ঝিলে ভাসতে দেখা যায়। কীভাবে অনুমতি না থাকা সত্বেও বিশ্ববিদ্যালয়ের আন্দরে অনুষ্ঠান চলছিল? কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃতার পরিবারও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকেই কাঠগোড়ায় তুলেছে। এ ধরণের ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন নয়।এর আগেও পড়ুয়া মৃত্যুসহ যৌন নির্যাতন ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ে।
জানা গিয়েছে, মৃতা বেলঘরিয়ার নিমতা এলাকার বাসিন্দা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতকের তৃতীয় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা। প্রতিবেশিদের কথায়, বরাবরই পড়াশোনায় মেধাবী সে। হাসিখুশি স্বভাবের। ভবিষ্যত গড়তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। তাতেই বিপদ ঘনিয়ে এলো ২১ বছর বয়সী ওই তরুণীর জীবনে।

