chandra nath sinha
Bengal Liberty: শনিবার সকালেই শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জামিন শুনানির জন্য সিবিআই বিশেষ আদালতে পৌঁছন তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা। সকাল সাড়ে ১০টা নাগাদ আদালত চত্ত্বরে উপস্থিত হন তিনি।

সংশ্লিষ্ট মামলায় ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিটে ৫৫তম অভিযুক্ত চন্দ্রনাথ সিনহা। সম্প্রতি আদালত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল। পাল্টা জামিনের বিরোধীতা করে ইডি তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন করেছে। আজ শুনানিতে সেই আবেদনের প্রেক্ষিতে আদালত কী নির্দেশ দেয়, সেটাই দেখার।
ফের গ্রেফতার হতে পারেন মন্ত্রী (Candra nath sinha)
সূত্রের খবর, শুক্রবার চন্দ্রনাথ সিনহার হিসেববর্হিভূর্ত সম্পত্তির খোঁজ পেতেই বীরভূমের মুরারইয়ের কিষাণ মাণ্ডিতে তল্লাশি চালায় ইডি। ফলে ফের মন্ত্রীর গ্রেফতারের সম্ভাবনা নিয়ে জল ঘোলা হতে শুরু করেছে।
