jammu kashmir
Bengal liberty: জম্মু-কাশ্মীরের উধামপুরে গুলিবিদ্ধ এক জাওয়ান। শুক্রবার মাঝরাতে ভারতীয় সেনারা অভিযান চালায়। সেইসময় গুলি বিদ্ধ হন এক জাওয়ান। এখনও পর্যন্ত এই জারি রয়েছে বলেই খবর।
জানা গিয়েছে, সেওজ ধার এলাকায় দু-তিন জন জঙ্গি লুকিয়ে রয়েছে। খবর পাওয়া মাত্রই অভিযান শুরু করে ভারতীয় সেনা।
এদিন গভীর রাতে দোদা-উধমপুর সীমান্তে সেনা-জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলে। তেমনটাই গভীর রাতে হোওয়াট নাইট কার্পাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

নয়া হামলার ছক জঙ্গিসংগঠনের (jammu-kashmir)
সংবাদ মাধ্যম সূত্রে খবর, অভিযান চালিয়ে পুঞ্চ সেক্টর থেকে প্রচুর পরিমান অস্ত্র উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনার আশঙ্কা, বড় কোনও হামলার ছক পরিকল্পনা করেছে কোনও এক জঙ্গিসংগঠন। যার কারণে সীমান্তে এত পরিমান অস্ত্র মজুত করে রাখা হয়েছে। কার্যত সেইকারণেই সীমান্ত তল্লাশি অভিযান জারি রেখে সেনাবাহিনী।
