BLO protest
Bengal Liberty: রাজ্যের সিইও দফতরের বাইরে ফের তুমুল বিক্ষোভ। শনিবার বেলা গড়াতেই তৃনমুলপন্থী বিএলওরা বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁদের দাবি, সিইও-র সঙ্গে দেখা করা ও ডেপুটেশন জমা দেওয়া। এদিন বিএলও’দের ক্ষোভ উগরে দিতে দেখা যায় পুলিশের বিরুদ্ধে। বিগত কয়েকদিন যাবত উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই থেকেই শোনা গিয়েছে কাজের চাপের কারণে বিএলওদের আত্মহননের খবর।। মৃত বিএলওদের পরিবারের সদস্যরাও তৃণমূলপন্থী বিএলওদের প্রতিবাদে সামিল হয়েছেন।
উল্লেখ্য,(BLO protest)
সোমবার বিএলওরা রাজপথে মিছিল করে কমিশন ঘিরে ফেলছিল। দফতরের ভিতরে প্রবেশ করে আধিকারিকদের কক্ষের বাইরে বসে পড়েন তৃণমূল পন্থী সংগঠন ‘বিএলও অধিকার রক্ষা কমিটির’ সদস্যরা। সেদিন বিএলও’দের কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার না থাকায় সিইও তাঁদের করতে চান না। এরপর রাতভর বিক্ষোভ চলে। এমনকী সিইও’কে কমিশনে আটকে রাখার ফন্দিও ফন্দি আঁটা হয়। কিন্তু ভারপ্রাপ্ত আধিকারিকেরা অন্যপথ দিয়ে বেরিয়ে যান।
শেষমেষ মঙ্গলবার সিইও মনোজ আগরওয়াল বিক্ষোভ’রত কয়েকজন বুথ লেভেল অধিকারীকদের সঙ্গে কথা বলার পর কমিশনের ভিতরে থেকে বিক্ষোভ তুলে নেন তাঁরা। সেই সময় সংশ্লিষ্ট বিএলও’রা জানিয়েছিলেন সিইও তাঁদের কথা দিয়েছেন শো-কজ এবং চাপও দেওয়া হবে না।

