Bengal Liberty: কতদিন দেশের সম্পদ অনুপ্রবেশকারীদের ভোগ করতে দেওয়া হবে?’ রোহিঙ্গা অন্তর্ধান মামলায় অনুপ্রবেশ প্রসঙ্গে মামলাকারীদের উদ্দেশ্যে তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। দেশের অনুপ্রবেশকারীদের আশ্রয় দিতে আইন আর কত নমনীয় হবে সে বিষয়ে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট।
দেশে যখন অনুপ্রবেশ নিয়ে টালমাটাল পরিস্থিতি। রাজ্যে শুরু হয়েছে SIR প্রক্রিয়া, খোঁজ চলছে অনুপ্রবেশকারীদের। সেই সময় দাঁড়িয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে রোহিঙ্গা অন্তর্ধান মামলায় বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচীর বেঞ্চে শুনানি হয়। উল্লেখ্য, রোহিঙ্গারা ‘শরণার্থী’ নাকি ‘অনুপ্রবেশকারী’ তা নিয়ে বিস্তর বিতর্ক দেখা গিয়েছে আগেও।


