CHC's verdict on 32 thousand primary techers case
Bengal Liberty: পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের ৩২ হাজার চাকরি বাতিল-সংক্রান্ত মামলার রায় ঘোষণা হবে আজ। গত ১২ নভেম্বর দীর্ঘ শুনানি হয় কিন্তু শেষে মামলার রায়দান স্থগিত রাখেন বিচারপতিরা। অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার রায় ঘোষণা করবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমারের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ বলাই যেতে পারে আজকেই চাকরিপ্রার্থীদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে।
উল্লেখ্য,( Cal HC On Primary TET)
২০১৬ সালে এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে আসে। তদন্তে উঠে আসে প্যানেল গঠনে অনিয়ম, যার জেরে পুরো প্যানেল বাতিলের সিদ্ধান্ত নেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট।এসএসসি-র ঘটনার পর একই অভিযোগ ওঠে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়েও।
