pakistan sent expired aid to srilanka
Bengal Liberty: সাইক্লোন ‘দিটাওয়া’-এর (Cyclone Ditwah) ভয়াবহ তাণ্ডবে বিধ্বস্ত শ্রীলঙ্কার (Srilanka) পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েও বিতর্কের মুখে পড়ল পাকিস্তান (Pakistan)। প্রতিবেশী ভারত-সহ বহু দেশ যখন দ্বীপরাষ্ট্রটিতে জরুরি মানবিক সহায়তা পাঠাচ্ছে, ঠিক তখনই পাকিস্তানের পাঠানো ত্রাণ সামগ্রীর মেয়াদ উত্তীর্ণ হওয়ার অভিযোগ।
পাকিস্তানের এই ত্রাণ নিয়ে বিতর্ক শুরু হয় কলম্বোয় অবস্থিত তাদের হাই কমিশন একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করার পর। ওই ছবিতে দেখা যায়, ত্রাণের প্যাকেটে যে খাদ্যের মেয়াদ উত্তীর্ণের (Expired Aid) তারিখটি লেখা রয়েছে, তা অনেক আগেই পেরিয়ে গিয়েছে।
পাকিস্তানের হাই কমিশন তাদের ‘এক্স’ অ্যাকাউন্টে একটি পোস্টে লেখে, “শ্রীলঙ্কায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের ভাই-বোনদের জন্য পাকিস্তান সফল ভাবে ত্রাণসামগ্রী পাঠিয়েছে। পাকিস্তান আজ এবং ভবিষ্যতে সব সময় শ্রীলঙ্কার পাশে।”

সমালোচনার ঝড় (pakistan sent expired aid to srilanka)
এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সমাজমাধ্যমে পাকিস্তানের সমালোচনা শুরু হয়েছে। বহু ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বিপদে পড়া মানুষজনকে ত্রাণ দেওয়ার নামে এটি আদতে ‘অপমান’ করা হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, হাই কমিশনের এমন একটি ছবি পোস্ট করার আগে কেন খাবারের প্যাকেটের মেয়াদ যাচাই করা হল না।
যদিও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পাকিস্তানের হাই কমিশন বা শরিফ সরকারের পক্ষ থেকে এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘দিটাওয়া’ তাণ্ডবে শ্রীলঙ্কায় অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে ভারত (India) ইতিমধ্যেই ‘অপারেশন সাগর বন্ধু’-এর (Operation Sagar Bandhu) অধীনে প্রায় ৫৩ টন ত্রাণ সামগ্রী ও মেডিক্যাল টিম পাঠিয়েছে।
