india vs bangladesh
Bengal Liberty: কখনও কলকাতা দখল কখনও ভারত দখলের ডাক শোনা যাচ্ছে বাংলাদেশীদের মুখে। বাংলাদেশের সঙ্গে হাসিনার দেশত্যাগ তার সাথে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি সময়ের সাথে সাথে তিক্ততা বাড়িয়ে তুলছে। সম্প্রতি ভারতবিদ্বেষী মন্তব্য করলেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা আবদুল্লাহিল আমান আজমি।
‘যত দিন না ভারত ভেঙে টুকরো টুকরো হচ্ছে, ততদিন বাংলাদেশে পুরোপুরি শান্তি আসবে না।’ মন্তব্য ভারত বাংলাদেশের সম্পর্ককে উস্কে দিয়েছে। এই উসকানিমূলক মন্তব্য করেছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিলের প্রাক্তন জামাত প্রধান গুলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি।
সম্প্রতি ঢাকা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আবদুল্লাহিল আমান আজমির বক্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি আরো বলেন বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি তৈরির পেছনে রয়েছে দিল্লি। অথচ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে ভারত সরকার পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছিলেন। মোদি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জন্য তাঁর অবদান অনস্বীকার্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভারত সবরকম সহায়তা করতে প্রস্তুত।’ ।
প্রধানমন্ত্রী মোদির বাংলাদেশের প্রতি নমনীয় মনোভাব থাকা সত্ত্বেও বারবার বাংলাদেশের তরফ থেকে প্রতিউত্তরে আসা আক্রমণাত্বক হুঁশিয়ারি দুই দেশের সম্পর্ক অবনতি আরও বাড়িয়ে তুলছে।

