Aam Bagicha Project
Bengal Liberty: ছত্তিশগড়ের সুকমা( Sukma) জেলা, যা মূলত নকশাল-মাওবাদী বিদ্রোহের (Naxal-Hit) কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। এই সুকমাই লিখছে উন্নয়নের এক নতুন অধ্যায়। বর্তমানে প্রশাসন ‘আম বাগিচা প্রকল্প’-এর মাধ্যমে জনগণের আয় বৃদ্ধির জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে পরিস্থিতি ক্রমশ পরিবর্তন হচ্ছে এবং জঙ্গলের গভীরে অবস্থিত গ্রামগুলিতে পরিবর্তনের হাওয়া বইছে। যেখানে একসময় জীবিকার সুযোগ সীমিত ছিল এই প্রকল্পের মাধ্যমে সেখানে জীবিকার উৎসও বাড়ছে। সরকারের উদ্দেশ্যে, প্রশাসনের নিরলস প্রচেষ্টা একত্রিত হয়ে গ্রামীণ এলাকায় নতুন আশার আলো ফোটাচ্ছে।
প্রকল্প প্রসঙ্গে সুকমার কালেক্টর (Sukma Collector) দেবেশ কুমার ধ্রুব (Devesh Kumar Dhruv) বলেন, “ছত্তিশগড় সরকারের নির্দেশ অনুসারে, আমরা এলাকার মানুষের জীবিকা বৃদ্ধির জন্য নিয়মিত কাজ করছি। মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। আমাদের প্রচেষ্টা গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষের জীবিকা বৃদ্ধি করা” । তিনি আরও জানান, সুকমা আম এবং অন্যান্য মৌসুমী ফলের চাষের জন্য উপযুক্ত। মূলত ‘আম বাগিচা প্রকল্প’ বাস্তবায়নে জোর দেওয়ার আরও একটি বড় কারন হল, স্থানীয় বাসিন্দারা কৃষিকাজের পাশাপাশি অন্যান্য কাজের মাধ্যমেও উপার্জন করতে পারবে।
স্থানীয় এক বাসিন্দা জানান, ক্যালেক্টার স্যার গ্রামে এসে আম, নারকেল, লেবু এবং অন্যান্য মৌসুমী ফল লাগানোর উপকারিতা ব্যাখ্যা করেন। তারপরই উদ্বুদ্ধ গ্রামবাসী সিদ্ধান্ত সফলে মাঠে নেমে পড়ে। স্থানীয় মানুষ সরকারের এই সিদ্ধান্তে সাড়া দেওয়ার পর প্রশাসন বেড়া স্থাপন(Fencing), বোরওয়েল স্থাপন (Borewells), ট্রান্সফরমার ( Transformers) এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানে সহায়তা প্রদান করে। এমনকি দুবছর পর ফসলও আসতে চলেছে। প্রায় ৮ একর জমিতে প্রায় ৩৫০টি ফলের চারা রোপণ করা হয়েছে বলে জানান স্থানীয় কৃষকরা।
সরকারের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। সযত্নে লালিত গাছে নতুন ফল দেখে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন এই প্রকল্পের জন্য সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসনের কাছ থেকে প্রচুর সাহায্য পেয়েছেন তাঁরা।
