Pakistan-Afghanistan War
Bengal Liberty: পাকিস্তান (Pakistan) ও আফগানিস্তানের (Afghanistan) তালিবান(Taliban) বাহিনীর মধ্যে ফের নতুন করে ব্যাপক গোলাগুলি শুরু হয়েছে। শুক্রবার গভীর রাতে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। আফগানিস্তানের স্পিন বলডক অঞ্চলে গোলাগুলি শুরু হতেই স্থানীয় বাসিন্দারা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। তবে পাকিস্তানের দিকে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
পাক সীমান্তের আড়াই হাজার কিলোমিটারেরও বেশি অঞ্চল আফগানিস্তানের সীমান্তরেখার সংলগ্ন। আর তেমনই এক অঞ্চল স্পিন বলডক(Spin Boldak)। সেখানেই গভীর রাতে শুরু হয় সংঘর্ষ। কান্দাহারের কাছাকাছি এক শহরের হাসপাতালের সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত চারজনের দেহ উদ্ধার হয়েছে এবং ৩ জনের জখম হওয়ার খবর জানা গেছে।
উল্লেখ্য, (Pakistan-Afghanistan War)
সৌদি আরবে বৃহত্তর শান্তি মীমাংসার জন্য দুই পক্ষের চতুর্থ দফার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার মাত্র দুদিন পরেই আবারও একই ঘটনার পুনরবৃত্তি। যদিও উভয় পক্ষই যুদ্ধবিরতি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল।
ডুরান্ড লাইনকে কেন্দ্র করে গত মাস থেকে নতুন করে সংঘাত শুরু হয়েছে তালিবান ও পাকিস্তানের।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফে(Prime Minister Shehbaz Sharif)-র মুখপাত্র মোশাররফ জাইদি (Mosharraf Zaidi) অভিযোগ করেন আফগান বাহিনী চামান সীমান্তে “বিনা উসকানিতে গুলি চালিয়েছে”, যার “উপযুক্ত” জবাব দিয়েছে তাদের সশস্ত্র বাহিনী। অন্যদিকে, তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাল্টা অভিযোগ করে বলেন, পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক জেলায় হামলা চালায়, যার জবাবে আফগান বাহিনী পাল্টা গুলি চালাতে বাধ্য হয়।
ইসলামাবাদের দাবি, তালিবানরা টিটিপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক এবং এই সংগঠনের সদস্যদের তাদের হাতে তুলে দিক। একইসঙ্গে ডুরান্ড লাইন বরাবর একটি বাফার জোন তৈরি করা হোক। তবে টিটিপিকে আশ্রয় দেওয়ার অভিযোগ উড়িয়ে দেওয়ার পাশাপাশি ডুরান্ড লাইন নিয়ে পাকিস্তানের দাবিও খারিজ করেছে আফগানিস্তান। ফলে অব্যাহত থেকেছে সংঘর্ষ।
তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে দুই দেশ সম্মত হওয়ার পরেও সীমান্তে বারবার এই ধরনের বিক্ষিপ্ত লড়াই শুরু হচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে ক্রমশ।
