Gita Path in Kolkata
Bengal Liberty Desk, ৬ ডিসেম্বর, কলকাতা: ঢাক, ঢোল থেকে হরিনাম সংকীর্তন। কোথাও আবার উঠলো মুহুর্মুহু ‘জয় শ্রীরাম’ স্লোগান। ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’-এর অনুষ্ঠানে হিন্দু সনাতনীদের উপস্থিতিতে মুখরিত রবিবারের ব্রিগেড ময়দান (Brigade Ground)। তবে এটাই প্রথম নয়, এই নিয়ে তৃতীয়বার গীতাপাঠের (Gita Chanting) আয়োজন রাজ্যে (Panch Lakkho Konthe Gita Path – Gita chanting by five lakh voices)। আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন গীতা মণীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দজী মহারাজ। উপস্থিত আছেন কার্তিক মহারাজ, রবিবার সকালেই ব্রিগেড ময়দানে (Gita path in Kolkata) অনুষ্ঠানের মূল মঞ্চে এসে পৌঁছেছেন পদ্মভূষণ সাধ্বী ঋতম্বরা। সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে যোগগুরু বাবা রামদেবকে। বিশেষ অতিথির তালিকায় রয়েছেন বাগেশ্বরধাম সরকারের ধীরেন্দ্র শাস্ত্রী। এদিন সকাল থেকেই হাজির হয়েছেন বিভিন্ন মহারাজ থেকে সাধুসন্তরা। কেউ মায়াপুর, কেউ নবদ্বীপ, আবার কেউ বা এসেছেন রাজ্য তথা গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে।
গীতাপাঠের অনুষ্ঠানে হাজির শুভেন্দু-সুকান্ত-দিলীপরা (Gita path in Kolkata)
উপস্থিত রয়েছেন জনপ্রতিনিধিরাও। গীতাপাঠের মূল অনুষ্ঠান শুরুর পূর্বেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) উপস্থিত হন ব্রিগেড ময়দানে। একইসঙ্গে হাজির হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপি নেতা দিলীপ ঘোষ, ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রাজ সহ বিজেপির নেতা নেত্রীরা (West Bengal Gita path)। যদিও গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দেওয়ার সঙ্গে আসন্ন বিধানসভা ভোটের কোনও যোগ নেই সরাসরি তা সাফ জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য বিজেপির উচ্চ নেতৃত্বের তরফে।
শুরু ‘পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠ’ (West Bengal Gita path)
বেদপাঠ ও ভক্তিগীতির মাধ্যমে শুরু হয় এদিনের অনুষ্ঠান। রেডরোড (Redroad) থেকে ব্রিগেড ময়দান পর্যন্ত ঘোড়ার গাড়িতে করে গীতা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন। ঢাকের তালে শুরু হয় শ্রীমদ্ভগবদ্গীতার আরতি। শঙ্খধ্বনি, উলুধ্বনি, কীর্তনের সুরে গীতাপাঠের অনুষ্ঠানে হাজির সনাতনীরা। সকাল ১১টার পর অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষীত অধ্যায় ‘পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠ’-এর সূচনা হয়। গীতার প্রথম, নবম ও অষ্টাদশ অধ্যায় পাঠ করা হচ্ছে এদিনের অনুষ্ঠানে। পাঁচ লক্ষ কন্ঠে গীতার শ্লোক উচ্চরিত হচ্ছে হিন্দু সনাতনীদের। সবমিলিয়ে হিন্দু মহাজাগরণের সাক্ষ্মী ব্রিগেড ময়দান থেকে গোটা দেশ।
