PM Modi Kolkata Ganga
Bengal Liberty, ২৪ এপ্রিল :
উত্তপ্ত রাজনৈতিক আবহের মাঝেও কলকাতার বুকে এ যেন এক শান্ত, স্নিগ্ধ ভোরের ছবি (PM Modi Kolkata Ganga)। শুক্রবার সকালে তিলোত্তমা যেন অন্য এক রূপে ধরা দিল। যখন শহরের কোলাহল এখনও পুরোপুরি জেগে ওঠেনি। কলকাতায় রাত্রিযাপনের পর ভোরবেলায় গঙ্গার বুকে নৌভ্রমণে বেরোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শান্ত নদীর বুকে বসে তিনি শুধু শহরের সৌন্দর্য উপভোগই করলেন না, বরং একজন দক্ষ চিত্রকরের মতো নিজের ক্যামেরায় বন্দি করলেন ভোরের কলকাতার অনন্য মুহূর্তগুলি (PM Modi Kolkata Ganga)।

পর্যটকের ভূমিকায় প্রধানমন্ত্রী (PM Modi Kolkata Ganga)
নিজের সংসদীয় এলাকা বারাণসীর গঙ্গার ঘাটের সঙ্গে কলকাতার গঙ্গার এক আত্মিক যোগ খুঁজে পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোরের নৌভ্রমণের সেই নিরিবিলি মুহূর্ত যেন তাঁকে কিছুক্ষণের জন্য রাজনীতির ব্যস্ততা থেকে দূরে সরিয়ে দেয়। নৌকায় বসে গঙ্গার শান্ত সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি সেই বিশেষ মুহূর্তগুলিকে নিজের ক্যামেরায় বন্দি করেন তিনি। পরে সেই ছবিগুলি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যেখানে ক্যাপশনে ফুটে ওঠে গঙ্গার প্রতি তাঁর গভীর শ্রদ্ধা এবং কলকাতার ভোরের মায়াবী সৌন্দর্যে মুগ্ধতার কথা। প্রধানমন্ত্রীকে এভাবে একেবারে সাধারণ পর্যটকের মতো ক্যামেরা হাতে দেখে অবাক হয়ে যান ভোরবেলা গঙ্গার ঘাটে উপস্থিত কলকাতাবাসীরাও।
For every Bengali, the Ganga occupies a very special place. One can say that the Ganga flows through the soul of Bengal. Her divine waters carry the timeless spirit of an entire civilisation.
This morning in Kolkata, I spent some time on the banks of the Hooghly river, an… pic.twitter.com/I3Y0gsFl3E
— Narendra Modi (@narendramodi) April 24, 2026
সোশ্যাল মিডিয়ায় কী লিখেছেন প্রধানমন্ত্রী? (PM Modi Kolkata Ganga)
তিনি বিশেষ মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করার পাশাপশি ক্যাপশনে লিখেছেন বাঙালির কথা, বাংলার কথা, সর্বোপরি মা গঙ্গার কথা। প্রধানমন্ত্রীর ভাবনায়, “প্রত্যেক বাঙালির জীবনে গঙ্গার একটি বিশেষ, গভীর স্থান রয়েছে। বলা যায়, গঙ্গা যেন বাংলার আত্মার মধ্য দিয়েই প্রবাহিত হয়। তাঁর পবিত্র জলে বহমান রয়েছে এক অনন্ত সভ্যতার চিরন্তন স্পন্দন। তারপর আজকের বিশেষ মুহূর্তের কথা ব্যক্ত করে লিখেছেন, “আজ সকালে কলকাতায় হুগলি নদীর তীরে কিছুটা সময় কাটানোর সুযোগ পেলাম,মা গঙ্গার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের এক সুন্দর মুহূর্ত।”

তাঁর লক্ষ্যে বাদ যায়নি কেউই, নৌকার মাঝি থেকে পথচলতি মানুষ। তাঁর দৃষ্টি ভাবনা থেকে তিনি লিখেছেন, “এছাড়াও নৌকার মাঝিদের সঙ্গে কথা বলার সুযোগ হয়, যাঁদের কঠোর পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। পাশাপাশি সকালের হাঁটতে বেরোনো সাধারণ মানুষের সঙ্গেও কিছুটা সময় কাটে।” এত কিছুর মাঝেও ভুলে যাননি বিধানসভা নির্বাচনের কথা। তিনি আসন্ন নির্বাচনে বাংলার জয়ের কথা ব্যক্ত করে লিখেছেন, ” হুগলি নদীর তীরেই আমরা আবারও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি,পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং মহান বাঙালি জনগণের সমৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার।”
অতঃপর এদিন গঙ্গা সফর সেরে একগুচ্ছ জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। তবে তাঁর এই ভোরের সফরটি যে বঙ্গবাসীর মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
