Firhad Hakim
Bengal Liberty, ১০ জুন :
মহিলাদের কটূক্তি, বিদ্বেষপূর্ণ মন্তব্য এবং প্রধানমন্ত্রীকে অপমান করার অভিযোগে এবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের (Firhad Hakim)। অভিযোগ পত্রের লেখা অনুযায়ী, ২০২৪ সালের ৬ নভেম্বর তিনি সন্দেশখালির একটি জনসভা থেকে মহিলাদের কটূক্তি করেন। পাশাপশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অপমানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারী বিজেপি কর্মী সঞ্জয় পয়রা এও জানান ঘটনার পরদিন অর্থাৎ ৭ই নভেম্বর ২০২৪ তারিখে থানায় অভিযোগ দায়ের করতে গেলেও অভিযোগ নেওয়া হয়নি। কারণ অবশ্য জানা নেই বলেই উল্লেখ অভিযোগপত্রে। অবশেষে রাজ্যে পালাবদল শেষে একই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী সঞ্জয় পয়রা (Firhad Hakim)।

কলকাতা পুরসভার মেয়র পদ ছেড়ে ঋতব্রতর সাথে সাক্ষাত করেন ফিরহাদ (Firhad Hakim)
৫ জুন, শুক্রবার, দুপুরে সাংবাদিক বৈঠক থেকে নিজের মতামত জানিয়েছিলেন ফিরহাদ। মেয়র পদ থেকে ইস্তফা দেন তিনি। ইস্তফা দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণ করাই ছিল মূল লক্ষ্য, কিন্তু সেই লক্ষ্য পূরণ আর তাঁর পক্ষে সম্ভব নয় বলে অভিযোগ করেন তিনি। ঢাল নেই, তরোয়াল নেই নিধিরাম সর্দার সেজে বসে থাকতে চাননি বলে জানান ফিরহাদ হাকিম। চেয়ার ছাড়ার আগে সাংবাদিক বৈঠক করে ৯ বছরের কাজের খতিয়ান দিয়ে গিয়েছিলেন তিনি। তার সাথেই কোন কোন কাজ তিনি করে যেতে পারেননি তাও জানিয়ে দিয়েছিলেন তিনি। সাংবাদিক বৈঠক শেষ করে মালা রায়ের অফিস গিয়ে তাঁর পদত্যাগপত্র জমা দেন তিনি। মাঝে ২ দিন সময় নিয়ে তিনি ঋতব্রতর দলে নাম লেখালেন বলে জল্পনা ওঠে। বিদ্রোহী বিধায়কদের অন্যতম বিধায়ক সন্দীপনের হাত ধরে বিরোধী দলনেতা ঋতব্রতর ঘরে প্রবেশ করে দেখা যায় ফিরহাদকে। তখনই প্রশ্ন ওঠে ঋতব্রতর দলে যোগ দেওয়ার জন্যই কি মেয়র পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ? তারই মধ্যে এবার তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হওয়ায় জল্পনা আরও তুঙ্গে।


