Goa Night Club Fire
Bengal Liberty Desk, ৬ ডিসেম্বর, কলকাতা: ডিসেম্বরের রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা। উত্তর গোয়ার আরপোরাতে (Arpora, North Goa Fire) অবস্থিত অভিজাত রেস্তোরাঁ-কাম-নাইটক্লাব ‘বির্চ বাই রোমিও লেন’ (Birch by Romeo Lane)-এ বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু ২৩ জনের 23 Dead। এই মর্মান্তিক ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অনেকে (Goa Accident)।

কীভাবে ঘটল এই ঘটনা?
শনিবার মধ্যরাতে (রাত ১২টা ৪ মিনিট) এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং পুলিশ। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, ততক্ষণে ক্লাবের অতিথিদের এবং কর্মীদের ঝলসে যাওয়া দেহ উদ্ধার হতে থাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাইট ক্লাবের রান্নাঘরে একটি সিলিন্ডার বিস্ফোরণের জেরেই এই আগুন লাগে, যা দ্রুত গোটা ক্লাবে ছড়িয়ে পড়ে। জানা গেছে, মৃতদের মধ্যে রেস্তোরাঁর কর্মীর সংখ্যাই বেশি, যারা কিচেন এলাকায় আটকে পড়েছিলেন। কয়েকজন বিদেশি পর্যটকেরও মৃত্যু হয়েছে বলে খবর (birch by romeo lane goa)।
মোদির শোক প্রকাশ
এই ভয়াবহ Goa Night Club Fire-এর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি X হ্যান্ডেলে পোস্ট করেন এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গেও (Goa CM Pramod Sawant) ফোনে কথা বলেন। প্রধানমন্ত্রী লেখেন, “গোয়ার আরপোরায় অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখ জনক। মৃতদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।” তিনি নিশ্চিত করেন যে রাজ্য সরকার আহতদের চিকিৎসার জন্য সবরকম সহায়তা করছে।

অন্যদিকে, এই দুর্ঘটনার পর গোয়ার রেস্তোরাঁ ও ক্লাবগুলিতে অগ্নি সুরক্ষা ব্যবস্থার অভাব নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে যে রেস্তোরাঁয় অগ্নি সুরক্ষা ব্যবস্থার কোনও নিয়ম মানা হয়নি। স্থানীয় বিধায়ক অবিলম্বে গোয়ার সমস্ত ক্লাবে সুরক্ষা অডিট (Goa Club Safety Audit) করার দাবি তুলেছেন, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।
