CEO will be present at Sonagachi's form fill-up camp
Bengal Liberty: SIR শেষ হতে আর মাত্র ৭২ ঘন্টা বাকি। শেষমুহূর্তে এসে DEO-দের প্রতিটি বৃদ্ধাশ্রমে SIR- এর ফর্ম পৌঁছে দেওয়ার নির্দেশ সিইও মনোজ কুমার আগরওয়ালের।সেইসঙ্গে আশ্রম, বিশেষভাবে সক্ষম ও প্রতিবন্ধীদের জন্যও এই সুবিধা বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে।যারা বৃদ্ধাশ্রমে থাকেন তাঁরা যেন ২০২৬ সালের ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, সেই দিকেও বিশেষ নজর রাখেছে নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে জানা গিয়েছে,(SIR)
মঙ্গলবার এশিয়ার বৃহত্তম রেড লাইট এলাকা হিসেবে পরিচিত সোনাগাছিতে SIR-এর বিশেষ আয়োজন করতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। উপস্থিতি থাকবেন স্বরং সিইও’সহ অন্যান্য অধিকারিকেরা।
আইনগত ক্ষমতা প্রয়োগ করে যৌনকর্মীদের ফর্ম পূরণ করতে সাহায্য করবেন তিনি । এ প্রসঙ্গে সিইও বলেন, “আমরা চাই কোনও সঠিক ভোটার যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন।” ওই দিন কলকাতার আরও তিনটি জায়গায় ক্যাম্প চালু করা হবে বলে দপ্তর সূত্রে খবর।
