Bhangar Political clash
Bengal Liberty Desk, Kolkata:
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আবারও উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় Bhangar Political clash। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের ISF প্রার্থী আরাবুল ইসলামের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন ISF প্রার্থী।

‘তাজা নেতা’ আরাবুল ইসলামের গাড়িতে হামলা Bhangar Political clash
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জীবনতলা এলাকায় আহত কয়েকজন কর্মীকে দেখতে গিয়েছিলেন আরাবুল ইসলাম। সেই সময়ই আচমকা একদল দুষ্কৃতী তাঁর গাড়িকে লক্ষ্য করে একাধিক ইট ছুড়তে শুরু করে বলে অভিযোগ। হামলার সময় গাড়িতেই ছিলেন ‘তাজা নেতা’ বলে জানা যায়। পরপর ইট পড়তে থাকায় গাড়ির কাচ ভেঙে যায় এবং ঘটনাস্থলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আরাবুল ইসলামের সঙ্গে থাকা কয়েকজন কর্মী-সমর্থকদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে দল। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ IFS কর্মী-সমর্থকরা এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং বাসন্তী রাজ্য সড়ক অবরোধ করেন।

অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ISF-এর দাবি, শওকত মোল্লার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবেই এই হামলা চালিয়েছে হয়েছে তাদের প্রার্থীর উপর। অন্যদিকে তৃণমূল কংগ্রেই এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, আরাবুল ইসলাম ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছিলেন। এর জেরেই স্থানীয় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে প্রতিবাদে রাস্তায় নামে। সেই প্রতিবাদের সময়ই তাঁর গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে বলে দাবি তৃণমূলের। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভাঙড় ও সংলগ্ন এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
উল্লেখ্য, ভাঙড় অঞ্চল দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সংঘাতের জন্য সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত। আর আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে সেখানে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই ঘটনার পর নির্বাচনের আগে এলাকায় নিরাপত্তা ও রাজনৈতিক সংঘাত নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: আনন্দলোক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফের প্রশ্নের মুখে রাজ্যের হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা!
