Smriti Mandhana and Palash Muchhal Wedding cancel
Bengal Liberty Desk, ৮ ডিসেম্বর, কলকাতা: ৫ বছরের সম্পর্কের অবসান। তৃতীয় ব্যক্তির আগমনে ‘স্মৃতি ভঙ্গ ‘ স্মৃতি মন্দনার (Smriti Mandhana)। নাটকীয় প্রপোজ, বিশ্বজয়ের মাঠে স্মৃতির সাথে ফ্যানদেরও মন কেড়ে ছিল পলাশ মুচ্ছল (Palash Muchhal)। গোলাপের তোড়া, একেবারে ফিল্মি কায়দায় প্রপোজ করেও মেরি ডি কোস্টা (Mary D’Costa) নামে বান্ধবীর সাথে চ্যাট ভাইরাল হতেই দূরত্ব বাড়তে থাকে দুজনের। শেষমেষ সমাজ মাধ্যম থেকে ৭ ই ডিসেম্বরে একে অপরকে আনফলো করার পর সেই জল্পনা সত্যি হলো।

২০২৪ জুলাই শুরু হয়েছিল স্মৃতির সাথে বলিউড গায়িকা পালাক মুচ্ছলের (Palak Muchhal) ভাই পলাশ মুচ্ছলের সম্পর্ক। ২০২৫ অক্টোবরে বিয়ের সিদ্ধান্ত নিলেন ভারতীয় মহিলা ক্রিকেটার (Indian Women’s Cricket team) স্মৃতি মান্দানা ও পলাশ মুচ্ছল (Palash Muchhal – Smriti Mandhana)। প্রকাশ্যে এলো পলাশের হাতের ট্যাটু। ২৩ শে নভেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন স্মৃতির বাবা (Smriti’s Father)। ২৫ শে নভেম্বর মেরি ডি কোস্টা নামে বান্ধবীর সাথে চ্যাট ভাইরাল নিয়ে তোলপাড় সমাজ মাধ্যম। পলাশ সেই মহিলাকে সাঁতারের জন্য আমন্ত্রণ জানান। এই ঘটনার পর স্মৃতি তাঁর সোশ্যাল মিডিয়া থেকে বিয়ে সংক্রান্ত সব পোস্ট ডিলিট করে দেন।
সমাজ মাধ্যমে স্মৃতি লেখেন, গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলেছে বিভিন্ন মাধ্যমে। আমি আসলে খুবই অন্তর্মুখী চরিত্রের মানুষ, তবে কিছু কথা আমার বলার দরকার রয়েছে। আমি নিজের মতোই থাকতে চাই। এছাড়াও বলেন বিয়ে বাতিল করা হয়েছে (Wedding cancel)। তার পরেই স্মৃতির সতীর্থদের কাছে স্পষ্ট সম্পর্কে থাকা কালীন পলাশের জীবনে তৃতীয় ব্যক্তির আগমন। তবে জার্সি পরে মাঠে ফিরতেই অবসাদের মধ্য দিয়েও স্মৃতির কামব্যাককে কুর্নিশ জানিয়েছেন ফ্যানসরা।
