Suvendu Adhikari
Bengal Liberty: সন্দেশখালি কাণ্ডে শাহাজাহানের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষী ভোলানাথ বাবুর সঙ্গে ঘটা দুর্ঘটনার নেপথ্যে রয়েছে শাহজাহানের হাত। বুধবার দুপুরে সাংবাদিক বৈঠকে এমনই বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি, এ ঘটনার কান্ডারি শাহাজানই। বিরোধী দলনেতার পরামর্শ, এই কারণে মামলা রাজ্যের বাইরে নিয়ে যাওয়া উচিত।
সেই সঙ্গে তিনি জানান, ভোলানাথ বাবু সক্রিয়কর্মী না হলেও তৃণমূলের সমর্থক। তাঁর আরও সংযোজন, ”বসিরহাট জেলে নাকি মমতা ব্যানার্জীর দেওয়া ফোন ব্যবহার করেন শাহাজান।” এখানেই শেষ না, তিনি আরও বলেন, “যেদিন যা খেতে চান, তাই খান বন্দি শাসক শিবিরের নেতারা। কারাগারে নিয়ম ভঙ্গ করে যখন ইচ্ছে তখন ডিনার করে নেন। দীর্ঘদিন জেলে থেকে মন খারাপ হয়ে গেলে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে রাখা হয়। তা নাহলে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।”
উদাহরণ স্বরূপ বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গও তুলে ধরেন।
এদিন নির্বাচনী পরবর্তী একাধিক মামলা রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার জন্য সিবিআইকে ধন্যবাদ জানান শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, দেরিতে হলেও “ঘুম ভাঙল সিবিআইয়ের।”
উল্লেখ্য, (suvendu adhikari)
আজ বসিরহাট আদালতে শাহাজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাওয়ার যাত্রাপথে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারে একটি লড়ি। তাৎক্ষণিক মৃত্যু হয় ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষ সহ গাড়ির চালকের। ভাগ্যের জোরে প্রাণে বেঁচে যান তিনি । এই ঘটনাকে শুধুমাত্র দুর্ঘটনা বলে মানতে নারাজ বিরোধীরা। তাঁদের দাবি, এটা শাহাজানেরই কৌশল।
Suvendu Adhikari allegation against TMC leaders that use mobile from inside the jail
