Subhas Chandra Bose
Subhas Chandra Bose

নেতাজির ‘মিথ্যে’ চিতাভস্ম ভারতে আনার চক্রান্ত! (Subhas Chandra Bose)

বিট্টু রায়চৌধুরী, Bengal Librty: নেতাজির (Subhas Chandra Bose) তথাকথিত চিতাভস্ম ভারতে এনে বিমান দুর্ঘটনাকে ‘স্বীকৃতি’ দিতে চাইছে পরিবারের একাংশ। নেতাজি গবেষকরা মনে করছেন, এর মাধ্যমে ‘মুখার্জি কমিশন’ এবং ‘তাইওয়ান রিপোর্ট’-এর সঠিক তথ্যকে শীত ঘরে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে।

Subhas Chandra Bose
(Subhas Chandra Bose) Taiwan report

সূত্রের খবর, সূর্য এবং চন্দ্র বসু এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। গত আগস্ট মাসে নেতাজির তথাকথিত কন্যা অনিতা ঘোষণা করেছিলেন, নেতাজিকে প্রবাস থেকে ফিরিয়ে আনা হবে। এখন শোনা যাচ্ছে, ২০২৬-এর জানুয়ারি মাসে জাপানের রেনকোজি মন্দিরে সযত্নে রাখা প্রমাণহীন ‘নেতাজির চিতাভস্ম’-র কিঞ্চিৎ অংশ ভারতে আনার প্রয়াস চালানো হচ্ছে। এমনটা হলে নেতাজির সত্য উদ্ঘাটনে সমস্যা আরও বৃদ্ধি পাবে।

 

 

 

(Subhas Chandra Bose) Thursday's protest
(Subhas Chandra Bose) Thursday’s protest

 বৃহস্পতিবারের প্রতিবাদ (Subhas Chandra Bose)

নেতাজির নিখোঁজ রহস্য নিয়ে যাঁরা কাজ করেছিলেন, তাঁদের মধ্যে অনেকেই এই মুহূর্তে জীবিত নেই। যেমন― সমর গুহ, বরুণ সেনগুপ্ত, লীলা রায়, মথুরামালিঙ্গম থেবর। সংশ্লিষ্ট নেতাজি গবেষকরা বরাবর বিমান দুর্ঘটনার থিওরিকে অস্বীকার, ভুল প্রমাণ করেছেন। তাও, কোনও এক অদৃশ্য কারণে কেন্দ্রীয় সরকার সংসদে ‘মুখার্জি কমিশন’-এর রিপোর্ট নিয়ে আলোচনা করছে না এবং তাইওয়ান রিপোর্ট সরকারিভাবে জনসম্মুখে আনছে না। নেতাজি গবেষকদের আশঙ্কা, এই অবস্থায় রেনকোজি মন্দির থেকে চিতাভস্মটি আনা হলে ঘুরপথে বিমান দুর্ঘটনাকেই স্বীকৃতি দেওয়া হবে। এই আবহে দাঁড়িয়ে, আগামী বৃহস্পতিবার, অর্থাৎ ১৮ ডিসেম্বর কলকাতা শহরের নেতাজি অনুগামীরা একত্রে প্রতিবাদ সম্মেলনের ডাক দিয়েছেন।

[embedyt] https://www.youtube.com/watch?v=jPs2Eu02p4A[/embedyt]

নেতাজি গবেষক সৈকত নিয়োগীর কথায়, ‘সুভাষ বসুর ভুয়ো চিতাভস্ম ভারতে আনার একটা চক্রান্ত চলছে। এমনটা হলে আমরা রুখে দাঁড়াব। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব। জনস্বার্থ মামলাও করব। ইতিমধ্যে, ঘটনার তীব্র বিরোধিতা করে আমরা আগামী বৃহস্পতিবার প্রতিবাদসভা করছি। এখানে সকল নেতাজি অনুগামীদের আহ্বান জানাচ্ছি।’

(Subhas Chandra Bose) Lila Ray-Samar Guha-Mathura Lingam Thevar Baun Sengupta
(Subhas Chandra Bose) Lila Ray, Samar Guha, Mathura Lingam Thevar, Barun Sengupta

 

নেতাজি রহস্য নিয়ে বিমান দুর্ঘটনার তত্ত্ব খারিজ করে দেয় মুখার্জি কমিশন। মূলত, তাইওয়ান রিপোর্টের ভিত্তিতেই গোটা বিষয়টা কার্যকর হয়। কিন্তু, সংসদে সেই রিপোর্ট গৃহীত হয়নি। এই অবস্থায় নেতাজির পরিবারের সদস্যদের একাংশ বিমান দুর্ঘটনাকেই স্বীকৃতি দিতে শাহনওয়াজ কমিটি এবং খোসলা কমিশনের রিপোর্টকেই মান্যতা দেন। এই পরিস্থিতিতে নেতাজির ‘মিথ্যে’ চিতাভস্ম ভারতে আনার চক্রান্ত সফল হলে মানুষ সুভাষ বসুর রহস্য উন্মোচিত হতে দেখতে পারবেন না।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury