Agnimitra paul
Agnimitra paul

অগ্নিমিত্রা পলের গাড়ি আটকে রেখে বিক্ষোভ। প্রত্যুত্তরে ‘কত ধানে কত চাল ‘ বুঝিয়ে দিতে তৎপর বিধায়ক (Agnimitra Paul)

Bengal Liberty: বুধবার রাতে ‘পাড়ায় পাড়ায় দিদিভাই‘ কর্মসূচিতে গিয়ে স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল। ঘটনাটি ঘটে আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত রানিগঞ্জ গ্রামীণ এলাকায় টিরাট গ্রামে। অনেক রাত পর্যন্ত চলা এই বিক্ষোভের জেরে বুধবার রাত থেকেই ক্ষোভে ফেটে পরে বিজেপি কর্মীরা। আসানসোল দক্ষিণ থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। বৃহস্পতিবার পাল্টা বিক্ষোভ কর্মসূচির ডাক দেন দক্ষিণ কেন্দ্রের বিধায়ক।

বিক্ষোভ কর্মসূচি (Agnimitra Paul)

অগ্নিমিত্রা পলের গাড়ি আটকে রাখার প্রতিবাদে বুধবার রাত থেকেই বিক্ষোভ প্রদর্শন করছে বিজেপি নেতা কর্মীরা। বৃহস্পতিবারও জারি থাকলো এই কর্মসূচি। এদিন অগ্নিমিত্রা পল বলেন, বৃহস্পতিবার দুপুর ২ টো নাগাদ বিএনআর মোড়ে আসানসোল জেলার সমস্ত বিজেপি নেতৃত্বদের নিয়ে জমায়েত করবেন। তারপর সেখান থেকে সিপি অফিসে যাবেন । এদিন এই জমায়েত কর্মসূচিতে সকলকে যোগদান করার অনুরোধ জানান তিনি।

 

বিক্ষোভের কারন (Agnimitra Paul)

 

বুধবার রাতে অনেক রাত পর্যন্ত স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কর্মীরা অগ্নিমিত্রা পলের গাড়ি আটকে রাখেন। দীর্ঘসময় ধরে গাড়ির মধ্যে ঠায় বসে থাকেন বিধায়ক । কিন্তু এই বিক্ষোভের কারণ কী?

অগ্নিমিত্রা পল বলেন, বেআইনি বালি পাচার বন্ধ করে দেওয়ার দরুন ক্ষোভে এই কাজ করেছে তৃণমূলের ক্যাডাররা।

যদিও পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন সাড়ে চার বছর ওনার দেখা নেই পরে উনি কয়লা মাফিয়াদের সঙ্গে নিয়ে ‘পাড়ায় পাড়ায় দিদিভাই’ করতে যাচ্ছেন। স্বভাবতই মানুষের পুঞ্জীভূত ক্ষোভ বেরিয়েছে। প্রসঙ্গ উড়িয়ে বিজেপি বিধায়কের দাবি, তাঁর মুভমেন্ট আটকাতে পরিকল্পিত ভাবে স্থানীয় বাসিন্দাদের উস্কে এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল কর্মীরা।

বুধবারের ঘটনা প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দক্ষিণের বিধায়ক আরও বলেন, ১৫ বছর কোনো কাজ করেনি তৃণমূল। দরিদ্র সীমার নিচে দক্ষিণের একাধিক মানুষের জীবন। জল নেই, রাস্তা নেই, ড্রেন নেই, থাকলেও সংস্কার করা নেই, সড়ক বাতিও নেই। তারপরও উস্কানিমূলক এই কর্মকাণ্ডে বিজেপি নেত্রী হুংকার দিয়ে বলেন ,“ আজকের এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে দেখিয়ে দেব, কত ধানে কত চাল”।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury