Arrest 11 pakistani
Bengal Liberty: গুজরাতের উপকূলের কাছে একটি পাকিস্তানি নৌকাকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। নৌকার পাশাপশি আটক করা হয় ১১ জন পাকিস্তানি নাগরিককেও। যদিও প্রাথমিক ভাবে মৎস্যজীবীদের নৌকা অনুমান করা হলেও সন্দেহ পুরোপুরি উড়িয়ে দিতে নারাজ ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। আরব সাগর থেকে আটক করা হয় নৌকাটি ও অনুমেয় পাক মৎস্যজীবীদেরও। নেপথ্যে অন্য কোনও চক্রান্ত আছে কি না, তা খতিয়ে দেখার জন্য ধৃতদের গুজরাত উপকূলে নিয়ে আসা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, (Arrest 11 pakistani)
‘এক্সক্লুসিভ ইকনমিক জ়োন’-এর মধ্যে প্রবেশ করে নৌকাটি। বেআইনি অনুপ্রবেশের অভিযোগে বুধবার রাতে একটি পাকিস্তানি নৌকা সহ ১১ জন পাক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। যদিও গ্রেফতার ওই ১১ জন পাক নাগরিকরা নিজেদের মৎস্যজীবী দাবি করে জানান ভুল করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছে তারা। তাও কী উদ্দেশ্যে পাক জলযানটি গুজরাত উপকূলের কাছাকাছি এসেছিল, তা খতিয়ে দেখার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বেআইনি অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ওই ১১ পাক নাগরিকের গুজরাটের জাখাউ মেরিন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উপকূলরক্ষী বাহিনীর গুজরাত বিভাগের ভারপ্রাপ্ত মুখপাত্র উইং কমান্ডার অভিষেককুমার তিওয়ারি।
প্রসঙ্গত গত কয়েক বছরে বেশ কয়েক বার গুজরাত উপকূলে মাদকবোঝাই পাক জলযান ধরা পড়েছে উপকূলরক্ষীদের হাতে। আবার ২০০৮ সালে এই আরব সাগর দিয়েই ভারতীয় জলসীমানায় ঢুকেছিল লশকর-এ-ত্যায়বার আত্মঘাতী বাহিনী। তাই এই ঘটনাকে কোনোভাবেই সামান্য ভেবে উড়িয়ে দিতে চাইছেন না উপকূলরক্ষী বাহিনী।

