Bangladesh on Seven Sisters
Bangladesh on Seven Sisters: ক্রমশ ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটছে বাংলাদেশের। ভারত থেকে উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিকে আলাদা করে দেওয়ার ডাক দেওয়া হল ঢাকায়। ১৭ ডিসেম্বর ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে একটি মিছিল পরিচালিত হয়। মিছিলে ছাত্র শিবির নেতা তথা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তথা জুলাই ঐক্য সংগঠনের অন্যতম নেতা মুসাদ্দিক আলি ইবনে মহম্মদ স্লোগান তোলেন,’বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো।’ এর আগে বিজয় দিবসের আগেরদিন এনসিপি নেতা এক সভা থেকে সরাসরি সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিলেন (Bangladesh on Seven Sisters) । এনসিপি নেতার মুখে শোনা গিয়েছিল বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার কথাও।
বাবরকে বরাবর ভারতের ইতিহাসে ‘ দখলদার ‘ বলেই আখ্যায়িত করা হয়। তাই এবার ‘ বাবরের পথ ‘ ধরে ভারত থেকে উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিকে অর্থাৎ সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়ার ডাক দেওয়া হয় বাংলাদেশে। ১৭ ই ডিসেম্বরের মিছিলে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ আবার বলেন, ‘ভারতীয় হাইকমিশনারকে লাথি মেরে বের করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে।’
এই সবের মাঝেই বুধবার দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে তলব করেছিল বিদেশ মন্ত্রক। উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি নিয়ে। তারপরও বাংলাদেশের কিছু যুবক বিক্ষোভ দেখায় ভারতীয় হাই কমিশনের সামনে।
বন্ধ বাংলাদেশের ভারতীয় ভিসা কেন্দ্র (Bangladesh on Seven Sisters)
যদিও ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, এই ধরনের হামলার হুমকি বা উসকানিমূলক মন্তব্য বরদাস্ত করা হবে না। বুধবারই ঢাকায় উপস্থিত ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার পুনরায় পূর্ণ দিনের জন্য খুলনা ও রাজশাহী ভিসা কেন্দ্র দুটি বন্ধ করে দেওয়া হয়। তবে প্রশ্ন উঠছেই জিহাদি মূলক এই ধরনের এই আস্ফালন দেখানোর সাহস আসছে কোথা থেকে?
