India is closing visa application centre of Bangladesh
Bengal Liberty: বুধবার দুপুর ২ টো থেকে ঢাকায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল নয়াদিল্লি। এরপর বাংলাদেশের দুই শহর রাজশাহী এবং খুলনাতেও ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি (India is closing visa application centre of Bangladesh)। আবারও ‘নিরাপত্তাগত কারণ ‘ দেখিয়ে বাংলাদেশের ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’-এর (আইভ্যাক) তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতির বিস্তারিত (India is closing visa application centre of Bangladesh)
হঠাৎ বুধবার দুপুর ২ টো থেকে ঢাকার ভারতীয় ভিসাকেন্দ্র বন্ধ রাখার কথা জানানো হয়েছিল। বৃহস্পতিবার নির্দিষ্ট সময়েই ওই ভিসা কেন্দ্র চালু হওয়ার কথা ছিল। তার আগেই বাংলাদেশের অন্য দু’টি ভিসাকেন্দ্র পুরো দিনের জন্য বন্ধ করার কথা জানাল ভারত। তার পাশাপশি জানানো হয় সমস্ত ভিসা আবেদনকারী বৃহস্পতিবারের জন্য ‘স্লট’ বুক করেছিলেন, তাঁদের জন্য নতুন তারিখ এবং সময় নির্ধারণ করা হবে। আগের দিনের মতোই বিবৃতিতে জানানো হয় বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বাংলাদেশের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। তবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বলতে কী বোঝানো হয়েছে, তা সবিস্তার জানানো হয়নি।
উদ্বেগের কারণ (India is closing visa application centre of Bangladesh)
প্রসঙ্গত,বুধবার দুপুর ১২টা নাগাদ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাকে তলব করা হয়েছিল। ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্য বা সেভেন সিস্টার্স (Seven Sisters) নিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার ভারতবিরোধী উসকানিমূলক মন্তব্যের জেরেই এই তলব।
এনসিপি নেতা সোমবার এক সভা থেকে সরাসরি সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিলেন। তারপরই ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিল ভারত সরকার। এরপরই একদিকে যেমন বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করা হয় অপরদিকে চলমান নিরাপত্তার বিষয় বিবেচনা করে ঢাকায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন আরও দুটি ভিসা কেন্দ্র পূর্ণ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। চলমান পরিস্থিতিতে ভিসাকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২৬ এর ১২ ই ফেব্রুয়ারি বাংলাদেশে রয়েছে জাতীয় সংসদের নির্বাচন। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন নেতাদের মুখে শোনা যাচ্ছে ভারতবিরোধী মন্তব্য। সেই আবহে বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভোটের আগে এই অশান্তি আরও বাড়ার আশঙ্কা করে সম্প্রতি বিবৃতি জারি করে ঢাকার মার্কিন দূতাবাস।

