Commonwealth Games 2026
Bengal Liberty
কমনওয়েলথ গেমসের প্রথম দিনেই লন(Commonwealth Games 2026) বল প্রতিযোগিতায় ভারতের মহিলা দল ও পুতুল সোনোয়াল জয় দিয়ে শুরু করেছিলেন। প্রথম দিনের এই জোড়া সাফল্যের পর মনে করা হচ্ছিল, এবারের কমনওয়েলথ গেমসে ভারতের তরফ থেকে উল্লেখযোগ্য ফলাফল আসবে।কিন্তু দ্বিতীয় দিনেই সেই আশায় বড় ধাক্কা! ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে বাদ পড়লেন ভারতের দুই অ্যাথলিট।

ডোপ পরীক্ষায় জেরবার ভারত(Commonwealth Games 2026)
৩১ জুলাই কমনওয়েলথ গেমসের জুডো ইভেন্ট শুরু হবে। গ্লাসগোর উদ্দেশে ভারতীয় দলের রওনা হওয়ার কথা ২৭ জুলাই। এবারের ভারতীয় জুডো দল যথেষ্ট শক্তিশালী।প্রথমে ভারতীয় জুডো ফেডারেশন মোট ১৪ জন প্রতিযোগীর নাম ঘোষণা করেছিল— সাতজন পুরুষ ও সাতজন মহিলা। অরুণ কুমার এবারের জুডোয় ভারতের অন্যতম ভরসা ছিলেন। গত বছর তাইপেতে অনুষ্ঠিত এশিয়ান ওপেনে সোনা জিতেছিলেন তিনি। ফলে তাঁর ছিটকে যাওয়াটা

ভারতের জন্য বড় ক্ষতি(Commonwealth Games 2026)
গতবার কমনওয়েলথ গেমসে জুডোয় তিনটি পদক পেয়েছিলেন ভারতীয় জুডোকাররা (দুটি রুপো এবং একটি ব্রোঞ্জ)। গতবারের রুপোজয়ী মহিলা জুডোকা তুলিকা মান এবারও পদক জয়ের অন্যতম দাবিদার।
ডোপের দায়ে বাদ ভারতের পুরুষ ভারোত্তোলকও শুধু জুডোই নয়, অ্যান্টি-ডোপিং নিয়ম লঙ্ঘনের দায়ে বাদ পড়েছেন ভারতের পুরুষ বিভাগের ভারোত্তোলক দিলবাগ সিংও।

এই ঘটনার কারণে কমনওয়েলথ গেমসে ভারতের ‘কোটা’-ও কমে গিয়েছে। ১৬ থেকে তা কমে দাঁড়িয়েছে ১১-তে। ভারতীয় ভারোত্তোলন ফেডারেশন ১২ সদস্যের দল পাঠালেও কোটা কমে যাওয়ায় চূড়ান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। এই ঘটনার পর তুমুল বিতর্কের মুখে এক বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, “গতকালই আমরা জানতে পেরেছি যে কোটা কমে ১১ জনে দাঁড়িয়েছে। দিলবাগের পিঠে চোট ছিল, সেই কারণে বার্মিংহামে প্রস্তুতি শিবিরে তিনি প্রশিক্ষণও নেননি।”
নিষিদ্ধ অ্যাথলিটের তালিকা(Commonwealth Games 2026)
কমনওয়েলথ গেমসের আগে ডোপিংয়ের দায়ে পুরুষ ভারোত্তোলক এন অজিত, সাইরাজ পরদেশি এবং হরচরণ সিংকে নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়া একই কারণে নিষিদ্ধ হয়েছেন মহিলা ভারোত্তোলক বংশিতা ভার্মাও। ভারতীয় ভারোত্তোলনে ডোপিং বরাবরই একটি বড় সমস্যা, যা এবার আরও প্রকট হয়ে উঠল।

পদক জেতার আশা অনেকটাই ক্ষীণ(Commonwealth Games 2026)
এমনিতেই এবারের কমনওয়েলথ গেমসের জাঁকজমক অনেকটাই কমে গিয়েছে। হকি, ক্রিকেট, ব্যাডমিন্টনের মতো একাধিক জনপ্রিয় খেলা না থাকায় ভারতের পদক জয়ের সুযোগও অনেকটাই কমেছে।তার ওপর প্রতিযোগিতার শুরু থেকেই ভারতকে কেন্দ্র করে একের পর এক নেতিবাচক ঘটনা সামনে আসছে। এর আগেও ডোপ কেলেঙ্কারিতে ভারতের বহু অ্যাথলিট পদক জেতার সুযোগ নষ্ট করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও দুটি নাম। ফলে ভারতের সম্ভাব্য পদকসংখ্যাও ধীরে ধীরে কমতে শুরু করেছে।সমস্ত জটিলতা কাটিয়ে চলতি কমনওয়েলথ গেমসে ভারত কতটা লড়াই দিতে পারে, এখন সেটাই দেখার।

