bangladesh
Bengal Liberty: সংগঠিত জনরোষে ছারখার বাংলাদেশ। উন্মত্ত জনতার তাণ্ডব অব্যাহত। এবার রোষ গিয়ে পড়ল বাংলাদেশের বিএনপি নেতার উপর। দরজায় তালা লাগিয়ে লক্ষ্মীপুরে বেলাল হোসেন নামের এক ইউনিয়ন বিএনপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যা আয়েশার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই বিএনপি নেতা এবং তাঁর দুই নাবালিকা কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার।শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় ঘটনাটি ঘটে (Bangladesh)।
স্থানীয় সূত্রে জানা গেছে, (Bangladesh)
আহত বিএনপি নেতা লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের দলের সহকারী সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বেলাল হোসেন। এদিন রাতে তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা ঘুমোচ্ছিলেন। রাত ২টো নাগাদ কয়েক জন উন্মত্ত ব্যক্তি সদর দরজায় তালা লাগিয়ে বেলালদের বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।
মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দরজা তালাবন্ধ থাকায় পালাতেও পারেননি কেউ। ঘুমন্ত শিশু আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার দুই কন্যা। পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। সূত্রের খবর, অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। দুজনেরই শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলেই জানা গেছে (Bangladesh)।
ঘটনার নিন্দা করেছে বিএনপি, (Bangladesh)
এই ঘটনার নিন্দা করেছে খালেদার দল। বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বলেন, “সন্ত্রাসীরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এর আগে দরজাতেও তালা লাগিয়ে দেওয়া হয়। পরিকল্পিত ভাবে এই কাজটি করেছে সন্ত্রাসীরা। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করার দাবি জানাচ্ছি।”
প্রসঙ্গত,বৃহস্পতিবার রাত পৌনে দশটা নাগাদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হাদির। হাদির মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসে বৃহস্পতিবার রাত ১০টার পর। তারপরই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আশান্তির আগুন ছড়িয়ে পড়ে। রাতের দিকে বাংলাদেশের নামী সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ ও ‘ডেলি স্টার’ সংবাদমাধ্যমের দপ্তরে হাজির হয়ে ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। আগুন লাগিয়ে দেওয়া হয় ‘প্রথম আলো’র কার্যালয়ে। তার পর ডেলি স্টার-এর দফতরের দু’টি তলায় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এমনকি একাধিক সরকারি ভবন, প্রাক্তন শাসকদল আওয়ামী লীগের কার্যালয়, এমনকি বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের বাসভবনেও আছড়ে পড়ে ‘সংগঠিত জনরোষ’। ভাঙা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্কৃতিকেন্দ্র ছায়ানট ভবন, উদীচীর কার্যালয়। এই পরিস্থিতিতে শনিবার হাদির শেষকৃত্যে বাংলাদেশে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলেই আশঙ্কা (Bangladesh)।
