PM modi's meeting
PM modi's meeting

PM modi’s meeting: তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভা ঘিরে ‘ওয়ান ওয়ে’ বিতর্ক, শাসক দলকে নিশানা বিজেপির

Bengal Liberty, ২০ ডিসেম্বর, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তাহেরপুর সফর ঘিরে এলাকায় ‘ওয়ান ওয়ে’ রাস্তা চালু করা হয়েছে বলে বিজেপির তরফ থেকে যে অভিযোগ তোলা হয়েছে, তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, রাজ্যের শাসক শিবিরের নির্দেশেই পুলিশ এই পদক্ষেপ করেছে। এর ফলে সভাস্থলে সমর্থকদের পৌঁছাতে চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছে বলে দাবি গেরুয়া শিবিরের। পরিকল্পিতভাবে কর্মসূচি ব্যাহত করার চক্রান্ত জেরই এই একমুখী রাস্তা।

কারণ জানিয়ে রাজ্য প্রশাসন এ প্রসঙ্গে জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে অস্থায়ী ট্রাফিক ম্যানেজমেন্টের অংশ। ভিভিআইপি নিরাপত্তা ও যানজট এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (PM modi’s meeting)।

বিজেপির অভিযোগের প্রেক্ষিতে পুলিশের পাল্টা ব্যাখ্যা,(PM modi’s meeting)

পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল মেনেই সাময়িকভাবে যান চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে। কর্মসূচি শেষ হলেই পরিস্থিতি স্বাভাবিক করা হবে। গেরুয়া শিবিরের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই রাস্তা নিয়ন্ত্রণ করে জনসমাগমে বাধা দেওয়া হচ্ছে (PM modi’s meeting) ।

রাজনৈতিক মহলের মতে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ট্রাফিক ব্যবস্থাপনা বনাম রাজনৈতিক তরজা-এই দুইয়ের মধ্যেই তৈরি হয়েছে বিভ্রান্তি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury