TMC FIR registered against Amit Malviya
Bengal liberty Desk, ২০ ডিসেম্বর: ইনকিলাব মঞ্চের মুখপাত্র তথা জুলাই আন্দোলনের প্রথম সারির অন্যতম নেতা শরিফ ওসমান হাদির (Osman Hadi) মৃত্যুর পর গত বৃহস্পতিবার রাত থেকেই উত্তাল বাংলাদেশ (Bangladesh)। রাস্তায় তাণ্ডব, পাথরবৃষ্টি, অগ্নিকাণ্ড। ভারতীয় সহকারী হাই কমিশনের বাইরে বিক্ষোভ, পাথরবৃষ্টি। বাংলাদেশের দু’টি সংবাদমাধ্যমের অফিসে আগুন। সংবাদমাধ্যমের অফিসে ঢুকে চলে ভাঙচুর। ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন শহরেও চলে রাতভর তাণ্ডব। হাসিনা-বিরোধী ছাত্র নেতার মৃত্যুর পর বাংলাদেশ জুড়ে বিক্ষোভ, উত্তেজনা। উঠছে ভারত বিরোধী স্লোগান (TMC FIR registered against Amit Malviya)।
বাংলাদেশের আঁচ ভারতেও (TMC FIR registered against Amit Malviya)
ওপারের অশান্ত পরিস্থিতিতে এপারেও এসে পড়ছে আঁচ। এই আবহে জ্বলন্ত বাংলাদেশের ঘটনার ভিডিয়ো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। আর সেই পোস্টে তুলোধনা করলেন বাংলার শাসকদল তৃণমূল-কংগ্রেসের (TMC)। ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে। তাতেই চটে লাল মমতার দল। সোজা থানায় চলে গেলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ (Tanmoy Ghosh) । বারুইপুর পুলিশ জেলার (Baruipur Police Station) অন্তর্গত নরেন্দ্রপুর থানায় (Narendrapur Police Station)
দায়ের করলেন লিখিত অভিযোগ।
গতকাল, শুক্রবার বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তন্ময়। তৃণমূল নেতার অভিযোগ,
‘বাংলাদেশ সম্পূর্ণ একটি আলাদা দেশ। সেখানে যা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই। কিন্তু সেই ঘটনাকে টেনে এনে তার ভিডিয়ো দিয়ে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে জুড়ে তিনি বলছেন ২০২৬ সালের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার না সরে গেলে এখানে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হবে।’ নিরাপত্তার প্রশ্নে তৃণমূল যে সর্বদাই কেন্দ্রের পাশে রয়েছে সেই প্রসঙ্গেও তন্ময় ঘোষ বলেন, ‘আমাদের দল ও মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ নীতির প্রশ্নে সর্বদা কেন্দ্রের পাশে থেকেছে।’
অমিত মালব্যের বিরুদ্ধে FIR তৃণমূলের (TMC FIR registered against Amit Malviya)
কিন্তু বিজেপি আইটি সেলের প্রধান বাংলাদেশ হিংসাকে হাতিয়ার করে শুক্রবার এক্স হ্যান্ডেলে যে বিবৃতি ও ভিডিও শেয়ার করেছেন তা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা। একইসঙ্গে দেশের সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক। বাংলা, তৃণমূল কংগ্রেস ও বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্য অপমানজনক। ফলে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ করা হোক। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে অমিত মালব্যের বিরুদ্ধে FIR দায়ের করেছে নরেন্দ্রপুর থানা (TMC FIR registered against Amit Malviya)।

